Thursday, June 25, 2026

তৃতীয় প্রস্তুতি ম‍্যাচ নিয়ে কী বলছেন লাল-হলুদ বিদেশি টমিস্লাভ মর্চেলা?

Date:

Share post:

ইতিমধ্যেই গোয়ায় আইএসএলের (ISL) প্রস্তুতি শুরু করে দিয়েছে এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। ভাস্কো এসসি এবং সালগাঁওকারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। বুধবার তৃতীয় প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামবে তারা। প্রতিপক্ষ আইলিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা।

গোকুলামের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ পেয়ে খুশি অস্ট্রেলিয়ান ডিফেন্ডার টমিস্লাভ মর্চেলা। এই ম‍্যাচ নিয়ে তিনি বলেন, “এটা খুবই ভালো বিষয় যে আমরা আইলিগের সেরা দলের বিরুদ্ধে খেলব। ওরা লিগ জিতেছে গতবার, আর তাই মনে হয় ওরা আমাদের দিকে তেড়ে আসবে। আমরা ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলেছি। দ্বিতীয় খেলাটি প্রথমটির থেকে ভালো ছিল। আমি আশা করব গতবারের পারফর্মেন্স থেকে আরও ভালো করব ও প্রতিদিন আরও উন্নতি করব।”

ইতিমধ্যেই দু’সপ্তাহ হল শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের অনুশীলন পর্ব। দলের প্রস্তুতি নিয়ে মর্চেলা বলেন, “এখনও অবধি, খুব ভালো হয়েছে। কোনও বড় চোটের চিন্তা নেই, যা প্রাক মরশুমের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। মরশুমের প্রথম ম্যাচের আগে এখনও অনেকটা পথ বাকি রয়েছে। আমাদের অনেক সময় রয়েছে আইএসএলের জন্য প্রস্তুত হতে। আমরা কঠিন পরিশ্রম করছি। আমরা উপভোগ করছি এবং আরও বেশি করে মানিয়ে নিচ্ছি।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে কোথায় ব‍্যাট করবেন কোহলি? ওপেনার জুটিই বা কারা? জানালেন ভারত অধিনায়ক

advt 19

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...