Thursday, June 25, 2026

সদ্যোজাত ও মায়ের প্রতি মানবিক কলকাতা পুলিশ, পুরোটা জানলে আপনিও গর্বিত হবেন!

Date:

Share post:

তখন ঝিরঝিরে বৃষ্টিতে ট্রাফিক সচল রাখতে বেহালা ট্রাম ডিপোর সামনে ব্যস্ত ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের সার্জেন্ট অশোক মিস্ত্রি ও কনস্টেবল সুব্রত ব্রহ্মচারী। গত রবিবার। সকাল গড়িয়ে দুপুরের পথে, এই সময় মৃদু কোলাহল কানে আসে অশোক মিস্ত্রির। কী ব্যাপার? ট্রাম ডিপোর সামনে জটলা করছেন কিছু উদ্বিগ্ন পথচারী। দ্রুত পা চালিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, পথের ওপরেই শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন এক গর্ভবতী মহিলা। উপস্থিত পথচারীদের একজন বলেন, হেঁটে যেতে যেতে হঠাৎ পেটে হাত দিয়ে বসে পড়েন ওই মহিলা, এবং যন্ত্রণায় কাতরাতে শুরু করেন।

পরিস্থিতি বুঝে নিজে উদ্বিগ্ন হলেও ঠাণ্ডা মাথায় দ্রুত বিদ্যাসাগর হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন অশোক মিস্ত্রি। এবং ব্যবস্থা করেন একটি অ্যাম্বুলেন্সের। সেই অ্যাম্বুলেন্সে করে মহিলাকে হাসপাতালে নিয়ে যান সুব্রত ব্রহ্মচারী। এবং কর্তৃপক্ষের সহায়তায় তাঁকে দ্রুত ভর্তি করানো হয়। ওদিকে অশোকবাবু তখন একাই ট্রাফিক সামলাচ্ছেন, এমন সময় ফোন বেজে ওঠে এবং ওপার থেকে সুব্রতবাবু জানান, নিরাপদেই সন্তানের জন্ম দিয়েছেন মহিলা, মা ও শিশু দুজনেই সুস্থ। ডিউটি শেষে বাড়ি ফেরার আগে হাসপাতালে একবার মা ও শিশুকে দেখেও আসেন অশোকবাবুও। কলকাতা পুলিশের এমন মানবিক মুখ সত্যি শহরবাসীকে গর্বিত করবে।

আরও পড়ুন:হামলায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

advt 19

 

 

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...