Saturday, June 20, 2026

টি-২০ বিশ্বকাপে কোথায় ব‍্যাট করবেন কোহলি? ওপেনার জুটিই বা কারা? জানালেন ভারত অধিনায়ক

Date:

Share post:

২৪ অক্টোবর টি-২০ বিশ্বকাপে ( T-20 world cup) পাকিস্তানের ( Pakistan )বিরুদ্ধে প্রথম ম‍্যাচ খেলতে নামবে ভারত ( India)। তার আগে দলকে ঝালিয়ে নিতে প্রস্তুতি ম‍্যাচ খেলতছে ভারতীয় দল। গত সোমবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচে সাত উইকেটে জেতে বিরাট কোহলির দল। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচে নামবে ভারত। এই সময় প্রশ্ন ওঠে ইংল‍্যান্ড ম‍্যাচে কে এল রাহুল এবং ঈশান কিষাণ ওপেনিং করতে নামলেও, মূলপর্বে যখন রোহিত শর্মা দলে ঢুকবেন সেই সময় কে কে হবে ওপেনার জুটি? বিরাট কোহলিই বা নামবেন কত নম্বরে? এই পরিস্থিতিতে ভারতের টপ অর্ডার নিয়ে বড় আপডেট দিলেন বিরাট কোহলি, যা চলতি টি-২০ বিশ্বকাপেও থাকবে অব্যাহত।

বিরাট বলেন,” কে এল রাহুল তাঁর নিজের মতন করে খেলছেন। ফলে খুব কঠিন হবে ওকে টপ ওর্ডারে বাদ রাখা। রোহিতকে নেওয়া নিশ্চিত। আমাদের টপ ওর্ডারে রোহিত বরাবরই বিশ্বমানের খেলোয়াড় হিসাবে রয়েছে। আর আমি নামব তিন নম্বরে।”

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ। ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে নামবে বিরাটরা।

আরও পড়ুন:বুধবার তৃতীয় প্রস্তুতি ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ গোকুলাম কেরলা এফসি

advt 19

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...