Friday, April 3, 2026

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ নিয়ে কী বললেন শাস্ত্রী?

Date:

Share post:

২৪ তারিখ পাকিস্তানের( Pakistan) বিরুদ্ধে নামার আগে প্রথম প্রস্তুতি ম‍্যাচে ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে ভারত (India)। বুধবার অস্ট্রেলিয়ার ( Australia) বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামবে বিরাট কোহলির দল। সেই ম‍্যাচ জিতে নিজেদের গুছিয়ে নিতে মরিয়া টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। সোমবার প্রথম প্রস্তুতি ম‍্যাচে ইংল‍্যান্ডের বিরুদ্ধে দুই স্পিনার এবং তিন পেসারকে বল করিয়েছেন ভারত অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধেও কি এই ফর্মেশন থাকবে। টিম ইন্ডিয়ার কোচের কথায় এখনই দল নিয়ে কোন ফর্মেশন বলা যাচ্ছে না। দল কি হবে, সেটা নির্ভর করছে শিশিরের ওপর।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে শাস্ত্রী বলেন,” কতটা শিশির পড়েছে সেই দিকে নজর রাখতে হবে। তার উপর নির্ভর করে ঠিক করা হবে টস জিতলে আগে ব্যাট করা হবে নাকি ফিল্ডিং। দলে বাড়তি স্পিনার, নাকি পেসার নেওয়া হবে সেটাও শিশিরের উপরেই নির্ভর করছে। এছাড়া আইপিএলের ম‍্যাচ সংযুক্ত আমিরশাহিতে খেলেছে ছেলেরা। মাঠ সন্ধেবেলা কেমন অবস্থায় থাকবে তা একটা কল্পনা করাই যায়।”

টি-২০ বিশ্বকাপে গ্রুপ ২-তে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান। যোগ্যতা অর্জন পর্ব থেকে আরও দু’টি দল যোগ দেবে এই গ্রুপে।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...