Sunday, June 21, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত

Date:

Share post:

বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া বিরাট ব্রিগেড। তবে আজ অজিদের বিরুদ্ধে নামার আগে চিন্তায় থাকবে ভারতের বোলিং।
২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে বিশ্বকাপের সুপার ১২-এর অভিযান শুরু করবে বিরাটরা। তার আগে অনুশীলন ম্যাচে জিততে পারলে মানসিক দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে তারা। ফলে আজকের ম্য়াচ জেতা খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন- এবার রাজ্যজুড়ে সুপারহিট তৃণমূলের অভিনব ‘‘দুয়ারে সিঁদুর খেলা’’ কর্মসূচি

ভারতের ব্যাটিংয়ে টপ থ্রি ঠিক হয়ে গেছে। রোহিত শর্মা, কেএল রাহুল ও তিন নম্বরে নামবেন বিরাট কোহলি। এই তিনজন যদি IPL-এর ফর্ম ধরে রাখতে পারে তাহলে ভারতের ব্যাটিং অন্যতম শক্তিশালী হতে চলেছে।তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিচার করলে চিন্তায় থাকবে সূর্যকুমার যাদবের ব্যাটিং। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সূর্যকুমার যাদবকে বড় রান করতেই হবে।
তবে বিরাটের চিন্তা থাকবে ভারতের বোলিং। ১৮৮ রান করেছিল ইংল্যান্ড। যা কিন্তু কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলবে বিরাটের কপালে। মহম্মদ শামির তিন উইকেট ও বুমরাহ, চাহারের ১ উইকেটের বাইরে আর কেউ উইকেট পাননি। ৪ ওভার বল করে ৫৪ রান দিয়েছেন ভুবনেশ্বর কুমার। মহম্মদ শামি ও রাহুল চাহারও ৪০-এর উপরে রান দিয়েছেন।

advt 19

 

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...