Tuesday, June 23, 2026

এবার বিজেপির সঙ্গে জোট অমরিন্দর সিংয়ের দলের!

Date:

Share post:

নিজের নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amarinder Singh)। তিনি জানিয়েছেন, আসন্ন পাঞ্জাবের (Punjab) বিধানসভা নির্বাচনে তাঁর দল বিজেপির (BJP) সঙ্গে জোট করতেও প্রস্তুত।

মঙ্গলবার রাতে অমরিন্দর সিংয়ের মিডিয়া উপদেষ্টা টুইট করে জানিয়েছেন, “পাঞ্জাবের ভবিষ্যতের জন্য লড়াই চলছে। বিশেষত পাঞ্জাবের জনগণ এবং এখানকার কৃষকের স্বার্থে নতুন রাজনৈতিক দল শুরু করার ঘোষণা করব।”

আরও পড়ুন: পূর্ববর্তী সরকারকে তোপ দেগে দুর্নীতি দমনের বার্তা মোদির

অমরিন্দর সিং কংগ্রেস (Congress) ত্যাগ করার সময়েই বলেছিলেন  তিনি নতুন কিছু করবেন। এরপর সেপ্টেম্বর (September) মাসের শেষের দিকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (HM Amit Shah) সঙ্গে বৈঠক করেন। তারপরে অমরিন্দর সিংয়ের নিজের দল গঠন এবং বিজেপির সঙ্গে জোটের কথা জানা গেল। তবে অমরিন্দরের এই নতুন দল আসলে বিজেপিকেই সাহায্য করবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

advt 19

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...