Tuesday, June 2, 2026

কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীরূপে পুজিত হন কালীঘাটের কালী

Date:

Share post:

কোজাগরী লক্ষ্মীপুজোয় বাড়ি বাড়ি চলছে মা লক্ষ্মীর আরাধনা। ফল, মিষ্টি-নাড়ু সহযোগে চলছে মা লক্ষীর আরাধনা। কালীঘাটেও মহা সমারোহে চলছে লক্ষ্মী আরাধনা। মা কালীকে লক্ষ্মী রূপে বিশেষরূপে পুজো করা হয় এই দিনে। বুধবার বিকেলে লক্ষ্মী রূপে পূজিত হবেন কালীঘাটের মা কালী। করোনাবিধি মেনেই চলছে লক্ষী আরাধনা।

নিয়ম মেনে প্রতিবছরের মতো এবারও কালীঘাটে কোজাগরী পূর্ণিমা তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এদিন লক্ষ্মীরূপে কালীঘাটে পূজিতা হন মা কালী। দেওয়া হয় নিরামিষ ভোগ।

এদিকে শুক্লা চতুর্দশী তিথিতে মা তারার আবির্ভাব দিবসে বিশেষ পুজো হয় কালীঘাটে। সূর্যোদয়ের পর গর্ভগৃহ থেকে  বিরাম মঞ্চে মা তারাকে নিয়ে আসা হয়। সেখানে জীবিত কুণৃড থেকে জল এনে স্নান করিয়ে রাজবেশ পরানো হয় তাঁকে। শুধুমাত্র এই দিনেই পশ্চিম দিকে মুখ করে রাখা হয় মা তারাকে। বছরের অন্য সময় মূল মন্দিরের উত্তর দিকে মুখ করে রাখা হয়। এই প্রথম প্রথম মন্দিরের সবকটি দরজা খুলে দেওয়া হয়।

আরও পড়ুন- কোজাগরী পূর্ণিমায় চেন্নাইয়ে লক্ষ্মীর আরাধনায় প্রবাসীরা

 

 

Related articles

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...