Saturday, April 4, 2026

এবারও মিলল না জামিন, হাজতবাসই করতে হচ্ছে শাহরুখপুত্র আরিয়ানকে

Date:

Share post:

এবারও মিলল না জামিন। মাদককাণ্ডে আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদন খারিজ করে দিল মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালত (Mumbai NDPS Court)। একইসঙ্গে আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচারও জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

গত ৩ অক্টোবর মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(NCB) গ্রেফতার করে আরিয়ান খান সহ আরও সাতজনকে। ইতিমধ্যেই ১৮ দিন জেলে কাটিয়েছেন আরিয়ান। বর্তমানে আর্থার রোডের জেলে রাখা হয়েছে তাঁকে। বুধবার অরিয়ানের জামিনের আবেদন করেছিলেন আইনজীবী অমিত দেশাই। তা খারিজ করল আদালত।

আরও পড়ুন: আরিয়ান-মামলা: শুনানির আগেই উঠতি অভিনেত্রীর সঙ্গে ড্রাগস নিয়ে কথপোকথনের চ্যাট পেশ আদালতে

বুধবার আরিয়ান খান মাদক মামলা শুনানির এনসিবি-র আধিকারিকরা আদালতে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট পেশ করেন। সূত্রের খবর অনুযায়ী, এক উঠতি নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপে মাদকের বিষয়ে কথা হত আরিয়ানের। আর সেই চ্যাটের ডিটেলস এদিন আদালতের হাতে তুলে দেওয়া হয়।

মুম্বইয়ের প্রমোদতরীতে মাদককাণ্ডে (Aryan Khan Drug Case) ২ অক্টোবর আরিয়ান খানকে আটক করে এনসিবি (NCB)। মেডিক্যাল টেস্ট ও বয়ান রেকর্ডের পর তাঁকে গ্রেফতার করা হয়। একাধিকবার জামিনের আবেদন করলেও এখনও অবধি হাজতবাসই করতে হচ্ছে বলিউডের সুপারস্টার শাখরুখ খানের (Sharukh Khan) বড় ছেলে আরিয়ান খানকে।

advt 19

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...