Monday, April 6, 2026

রাজ্যে এলো হাজার কোটির বিনিয়োগ, ব্যাপক কর্মসংস্থানের সুযোগ

Date:

Share post:

রাজ্যে তৈরি হবে বিশাল রং কারখানা। সেখানে কর্মসংস্থানের সুযোগ পাবেন রাজ্যের প্রায় ৬০০ জন চাকরি প্রার্থীরা। সৌজন্যে আদিত্য বিড়লা গোষ্ঠী। রাজ্যে প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে তারা। বৃহস্পতিবার এ বিষয়ে পাকাপাকি কথা হয়েছে মুখ্য সচিবের সঙ্গে ওই আন্তর্জাতিক শিল্পগোষ্ঠীর কর্তাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তাদের কাজে সহযোগিতা করার জন্য আবেদন জানিয়েছে বিড়লা গ্রুপ।

সূত্রের খবর, খড়গপুরে বিদ্যাসাগর ইন্ডাষ্ট্রিয়াল পার্কে ৮০ একর জমিতে প্রস্তাবিত এই রঙ কারখানা স্থাপন করতে চায় আদিত্য বিড়লা গ্রুপ। এই মর্মে তারা লিখিত আবেদন জানিয়েছেন। এই প্রকল্পের জন্য সব মিলিয়ে আদিত্য বিড়লা গ্রুপ আনুমানিক ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। প্রস্তাবিত কারখানাটি আগামী দেড় থেকে দু’ বছরের মধ্যে চালু হবে বলে খবর।

আরও পড়ুন- মালিকের ৫০ লক্ষ টাকা নিয়ে চম্পট চালক, পুলিশি তৎপরতায় উদ্ধার বেশিরভাগ অর্থই

advt 19

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...