Monday, April 6, 2026

রবিবার উত্তরবঙ্গ, ফিরেই গোয়া সফরে যাচ্ছেন মমতা

Date:

Share post:

লাগাতার বৃষ্টি বিধ্বস্ত পাহাড়। তার মধ্যেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সেখানে বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক করবেন মমতা। রবিবার রওনা দিচ্ছেন তিনি। উত্তরবঙ্গের যে সমস্ত এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে, সেই সব এলাকা পরিদর্শনেও যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সফর সম্পূর্ণভাবে নির্ভর করছে আবহাওয়ার উপর। আবহাওয়া ঠিক না থাকলে বাতিল হতে পারে সফর।তবে, এই সফরে দার্জিলিং যাচ্ছেন না মুখ্যমন্ত্রী।  উত্তরবঙ্গ সফরে থেকে ফিরেই সোজা গোয়া যাওয়ার কথা রয়েছে তৃণমূল (Tmc) সুপ্রিমোর।

সূত্রে পাওয়া সফরসূচি অনুযায়ী:
• সোমবার কার্শিয়ঙে প্রশাসনিক বৈঠক
• মঙ্গল-বুধবার উত্তরকন্যায় (Uttarbanga) প্রশাসনিক বৈঠক
• ২৮ তারিখ ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর

আগেই উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু সেই সময় হঠাৎ তাঁর কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ায় সেই সফর বাতিল হয়। এখন অতিবর্ষণ, ভূমিধসে বিধ্বস্ত পাহাড়। রবিবার, সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, উত্তরবঙ্গ সফরের সেরেই গোয়া (Goa) যেতে পারেন তৃণমূল সুপ্রিমো। সেখানে দশমীতে তৃণমূলের নতুন কার্যালয় উদ্বোধন হয়েছে। বহু হেভিওয়েট নেতা অন্যদল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য

advt 19

 

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...