Saturday, June 27, 2026

টি-২০ বিশ্বকাপে ভারতকে এগিয়ে রাখলেন ইনজামাম উল হক

Date:

Share post:

২৪ অক্টোবর পাকিস্তানের ( Pakistan )বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের (T-20 world cup) অভিযান শুরু করতে চলেছে ভারত ( India)। এই হাইভোল্টেজ ম‍্যাচে ভারতকে এগিয়ে রাখলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম উল হক ( Inzamam Ul Haq)। তিনি বলেন,  ভারত হল ‘ভয়ঙ্কর টি২০ দল’।

নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, “কোনও প্রতিযোগিতা কে জিতবে তা আগে থেকে বলা সম্ভব নয়। তবে জেতার কতটা সুযোগ রয়েছে তা বলা যেতে পারে। আমার মতে জেতার সুযোগ সব চেয়ে বেশি রয়েছে ভারতের। বিশেষ করে এই পরিস্থিতিতে। ওদের দলে অভিজ্ঞ টি-২০ ক্রিকেটার রয়েছে।”

এরপাশাপাশি অস্ট্রেলিয়া বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচের কথা ধরে বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচে খুব সহজ ভাবে খেলছিল ভারত। উপমহাদেশের মাটিতে ভয়ঙ্কর টি-২০ দল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫৫ রান তুলতে কোহলিকেও নামতে হল না। টি-২০ বিশ্বকাপে ভারত খুবই শক্তিশালী দল।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19

 

 

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...