Friday, April 3, 2026

১০০ কোটির মাইলফলক ছুঁয়ে লালকেল্লায় উড়বে ১৪০০ কেজি ওজনের পতাকা

Date:

Share post:

কোভিড টিকাকরণে (Covid-19) ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে দেশ ইতিহাস তৈরি করেছে। এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে লালকেল্লায় উড়বে ১৪০০ কেজি ওজনের পতাকা।
বৃহস্পতিবার হরিয়াণার ঝাঁঝরে এক অনুষ্ঠানে মোদি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকল কর্মীদের এবং গোটা দেশবাসীকে অভিনন্দন জানান। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, “ভারত ইতিহাস তৈরি করেছে। এই কৃতিত্ব ১৩০ কোটি ভারতীয়র সম্মিলিত সাফল্য। অভিনন্দন জানাই এই কাজের সঙ্গে যুক্ত সকল মানুষকে।”

আরও পড়ুন- সবজির গাড়ি থেকে উদ্ধার ৫৫০০ জিলেটিন স্টিক, চাঞ্চল্য রামপুরহাটে
এদিন প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের কথা। গোটা দেশের মানুষ যেভাবে কোভিড টিকাকরণে দেশের কাছে এগিয়ে এসেছে, তা অভূতপূর্ব বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি এদিন তিনি বলেন, দেশের প্রত্যেকটি জেলায় একটি করে মেডিক্যাল কলেজ গড়া হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যে লক্ষ লক্ষ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন, একথাও তিনি উল্লেখ করেছেন।advt 19

কোভিড টিকাকরণের এই সাফল্যকে বিজেপির তরফে সামাজিক মাধ্যমে তুলে ধরার নির্দেশিকা দেওয়া হয়েছিল। এজন্য বিজেপির তরফে বেশকিছু কর্মসূচি নেওয়া হয়েছে। বলা হয়েছে ১০০ কোটির রেকর্ড তৈরির মুহূর্তকে স্মরণীয় করে রাখতে লালকেল্লায় ১ হাজার ৪০০ কেজির পতাকা উড়তে চলেছে। সঙ্গে জনপ্রিয় গায়ক কৈলাশ খেরের গান-সহ কোভিড টিকাকরণের ইতিহাস সম্বলিত একটি চলচ্চিত্রও প্রকাশ হবে। আজ একদিনে আড়াই কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...