Tuesday, June 9, 2026

আরিয়ানকে আর্থার জেলে দেখে আসার পরেই মান্নাত-এ NCB হানা

Date:

Share post:

যেদিন সকালে আর্থার রোড জেলে গিয়ে পুত্র আরিয়ান খানের সঙ্গে দেখা করলেন শাহরুখ, সেদিনই একটুপরে তাঁর বাড়ি মান্নাত-এ (Mannat) তদন্তে গেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর, তথ্য সংগ্রহ করতেই সেখানে গিয়েছিলেন NCB-র আধিকারিকরা।

মাদককাণ্ডে ধৃত আরিয়ান খানের (Aryan Khan) জামিনের আবেদন বুধবার মুম্বই সেশন কোর্টে খারিজ হয়ে যায়। বম্বে হাইকোর্টে ওইদিনই দ্বারস্থ হন তাঁর আইনজীবী অমিত দেশাই। বৃহস্পতিবার, সেই জামিনের আবেদনের শুনানির কথা ছিল। তবে তা পিছিয়ে গিয়েছে। মঙ্গলবার, বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের শুনানি। এদিন সকাল সকাল আর্থার জেলে ছেলের সঙ্গে দেখা করেন শাহরুখ খান (Shah Rukh Khan)।

আরিয়ানের গ্রেফতারির পর বৃহস্পতিবারই প্রথম ছেলের সঙ্গে দেখা করেন শাহরুখ।যদিও আরিয়ানের গ্রেফতারি বা মাদক মামলায় প্রকাশ্যে কোনওরকম মন্তব্য করেননি।

সূত্রের খবর আরিয়ানের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মান্নাতে তদন্ত করেছেন এনসিবির আধিকারিকরা। তবে, যেদিন শাহরুখ ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে যান সেদিনই একটু পরে তাঁর বাড়িতে এনসিবির হানার বিষয়টি কাকতালীয় বলে মানতে নারাজ অনেকেই।

আরও পড়ুন:১০০ কোটির মাইলফলক ছুঁয়ে লালকেল্লায় উড়বে ১৪০০ কেজি ওজনের পতাকা

advt 19

 

 

Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...