Friday, June 26, 2026

বিপর্যস্ত উত্তরাখণ্ড থেকে উদ্ধার এ রাজ্যের ৫ পর্বতারোহী, নিখোঁজ আরও অনেকে

Date:

Share post:

মেঘ ভাঙা বৃষ্টি এবং ধসে বিধ্বস্ত উত্তরাখণ্ড। এর জেরে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। বৃষ্টি থামতেই জোরকদমে কাজ চালাচ্ছেন বির্যয় মোকাবিলা টীম এবং এনডিআরএফ। উত্তরকাশীতে ৫ নিখোঁজ পর্বতারোহীর দেহ এদিন ঊদ্ধার করে তারা।
১১ জন পর্বতারোহীর মধ্যে দুজনকে জীবিত অবস্থায় আগেই ফিরিয়ে আনা হয়েছিল। বাকি ৯ জনের মধ্যে ৫ জনের মৃতদেহ এদিন উদ্ধার করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি এখনও জারি রয়েছে। জানা গিয়েছে ১১ জনের ওই দলটি ট্রেকিংয়ের জন্য গিয়েছিলেন।দলের মধ্যে ছিলেন ৭ জনই ছিলেন বাঙালি।  ‘স্টেট রেসপন্স ডিজ়াস্টার ফোর্স’ (এসডিআরএফ)-এর ডিআইজি ঋধিম আগরওয়াল জানিয়েছেন, সে দলের পাঁচ সদস্যের দেহ মিলেছে।
উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগে এ রাজ্যের পাঁচ বাসিন্দার মৃত্যু হয়েছে বলে দাবি সরকারি সূত্রের। মোট মৃত ন’জন। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত কারও পরিচয় জানা যায়নি।
নৈনিতাল থেকে কৌশানী যাওয়ার পথে ভওয়ালী নামে একটি জায়গায় আটকে পড়ে হুগলির একটি পরিবার । একই ভাবে আটকে গিয়েছে উত্তরপাড়া মাখলার ঘোষ পরিবারও ।
একটানা প্রায় চারদিন ধরেই ভারী বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ড । একাধিক জায়গায় জলের স্রোতে ভেঙে গিয়েছে সেতু, ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও এখনও একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। এখনও পর্যন্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে সে রাজ্যে, ১১ জন নিখোঁজ।

advt 19

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...