Sunday, June 21, 2026

১০০ কোটি টিকা দিয়ে নজির গড়লেও উৎসবে সতর্ক থাকতে হবে: বার্তা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

১০০ কোটি টিকা দিয়ে নজির তৈরি করে ফেলেছে ভারত, তবে সতর্ক হয়ে দীপাবলি পালন করতে হবে- জাতির উদ্দেশ্যে ভাষণে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেন, টিকাকরণের (Vaccination) বিশ্বের মধ্যে নজির গড়েছে ভারত। দেশ যে গতিতে ১০০ কোটি টিকা (Vaccine) দেওয়ার লক্ষ্য করেছে, তা প্রশংসনীয়।
প্রধানমন্ত্রী বলেন, গত দীপাবলিতে সবাই আতঙ্কে ছিলেন। তবে এবার ১০০ কোটি টিকাকরণে একটা বিশ্বাস রয়েছে। দেশের টিকা সুরক্ষা দিলে, দীপাবলি আরও ভাল ভাবে পালন করা যাবে। অন্য সময়ে যা বিকিকিনি হয়, দীপাবলির সময় তা অনেক বেশি হয়। “তবে আমাদের সতর্ক হতে হবে। বেপরোয়া হওয়া চলবে না। করোনা এখনও চলে যায়নি।সুরক্ষা কবজ থাকলেও যুদ্ধের সময় অস্ত্র রেখে দেওয়া যাবে না। সতর্ক হয়ে উৎসব পালন করতে হবে। তেমন জুতো পরেই বাইরে যাওয়া আমাদের অভ্যেস হয়ে গিয়েছে, তেমনই মাস্ক পরেই বাইরে বেরোনাটা অভ্যাস করে নিতে হবে।” সবাই চেষ্টা করলে, তাড়াতাড়ি করোনাকে (Corona) হারানো যাবে।
প্রধানমন্ত্রী বলেন, বড় লক্ষ্য ঠিক করে তা পূরণ করতে জানে দেশ। আশার আলো হিসেবে এসেছে টিকা। আগে বিদেশ থেকে টিক আমদানি করতে হত। এখন ভারতেই তা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে ভারত। এই কৃতিত্ব দেখে ভারতের শক্তির আঁচ পেয়েছে দুনিয়া।
মোদি বলেন, আগে বাইরে থেকে টিকা আমদানি করতে হত। এখন বিশ্বকে টিকা সরবরাহ করছে ভারত। দেশের টিকাকরণ অভিযান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। উৎপাদনের সঙ্গেই বড় চ্যালেঞ্জ ছিল বিপুল জনসংখ্যার দেশ তা সবার কাছে পৌঁছে দেওয়া। তবে, টিকা পৌঁছনোর ক্ষেত্রে দৃষ্টান্তমূলক কাজ করেছে ভারত। দেশের স্বাস্থ্যকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

advt 19

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...