Friday, June 26, 2026

কোনওক্রমে দুর্ভোগ কাটিয়ে পাহাড় থেকে কলকাতায় ফিরলেন পায়েল-দ্বৈপায়ন

Date:

Share post:

পুজোর শেষে ছুটি কাটাতে পাহাড়ে বেড়াতে গেছিলেন অভিনেত্রী পায়েল এবং তার স্বামী অভিনেতা দ্বৈপায়ন। সঙ্গে ছিল তাদের ছোট্ট ছেলে এবং পরিবারের অন্য সদস্যরাও। কিন্তু উত্তরবঙ্গের টানা কয়েকদিনের প্রাকৃতিক দুর্ভোগে পড়েন তারা। কালিম্পংয়ে বৃষ্টি এবং ধ্বসের কারণে আটকে পড়েছিলেন পায়েল-দ্বৈপায়ন। সঙ্গে ছিলেন দ্বৈপায়নের বাবা, মা এবং দম্পতির একমাত্র সন্তান মেরাখ। বৃহস্পতিবার কোনওক্রমে একটি গাড়ি জোগাড় করে শিলিগুড়ি পৌঁছন তাঁরা। তবে বিমানবন্দরে পৌঁছে বুঝতে পারেন অবস্থা ভাল নয়। প্রচুর পর্যটক আটকে পড়েছিলেন। সকলেই দ্রুত ফেরার চেষ্টা করছিলেন। ফলে বিমানবন্দরেও সপরিবার দুরবস্থার মধ্যে পড়তে হয় তাঁদের। শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পেরে স্বস্তিতে তাঁরা। শুক্রবার বিকেল চারটে নাগাদ দমদম বিমানবন্দরে নেমেছেন তাঁরা। বাগডোগরা থেকে দুপুর ১১টা ৪৫ মিনিটে বিমান থাকলেও তা দেরি করে ছাড়ে। ফলে কলকাতা পৌঁছতে দেরি হয় তাঁদের।

advt 19

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...