Thursday, March 26, 2026

ত্রিপুরায় তৃণমূলের কর্মসূচিতে বিজেপির গুন্ডা বাহিনীর হামলা, আক্রান্ত সাংসদ সুস্মিতা

Date:

Share post:

ত্রিপুরার(Tripura) মাটিতে ফের বিজেপির(BJP) গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত হল তৃণমূল। ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ জনসংযোগ কর্মসূচি চলাকালীন এদিন আগরতলার আমতলী বাজারে তৃণমূল(TMC) কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় বিজেপি গুন্ডাবাহিনী। তাদের আক্রমণের হাত থেকে বাদ যাননি রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেবও। ন্যক্কারজনক হামলা চলাকালীন ঘটনাস্থলে নিরাপত্তারক্ষীরা উপস্থিত থাকলেও কোনো রকম পদক্ষেপ নেয়নি তারা। বিপ্লব রাজ্যে গণতন্ত্রের এমন বেহাল অবস্থার জন্য ধিক্কার জানানোর পাশাপাশি ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন সাংসদ সুস্মিতা দেব(Sushmita Dev)।

জানা গিয়েছে, আসন্ন পৌরসভা নির্বাচনকে নজরে রেখে ত্রিপুরার মাটিতে সংগঠনকে শক্তিশালী করতে জনসংযোগ কর্মসূচি চালু করেছিল ঘাসফুল শিবির। সেই লক্ষ্যে শুক্রবার থেকে শুরু হয়েছিল ত্রিপুরার জন্য তৃণমূল কর্মসূচি। আগরতলা লেক চৌমহনী বাজার থেকে শুরু হয় এই কর্মসূচি। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব, সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। লেক চৌমহনী বাজার থেকে আমতলী বাজারে তৃণমূলের এই কর্মসূচি পৌঁছলে তাদের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী। শুরু হয় লাঠি পাশ দিয়ে এলোপাতাড়ি মারধর। ভাঙচুর চালানো হয় তৃণমূলের দুটি গাড়িতে। দুষ্কৃতীদের হামলা থেকে বাদ যাননি তৃণমূল সাংসদ সুস্মিতা দেবও। এই ঘটনার পর আমতলী থানায় অভিযোগ দায়ের করে সংবাদমাধ্যমকে তিনি বলেন, যেখানে হামলা চালানো হয়েছিল সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল। অথচ প্রকাশ্য দিবালোকে মুখে সামান্যটুকু আবরণ ছাড়া যারা এমন হামলা চালিয়েছে বুঝতে হবে তাদের পিছনে রাজনৈতিক ও প্রশাসনিক মদত রয়েছে।

পাশাপাশি এদিন এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। টুইটে তৃণমূলের তরফ থেকে লেখা হয়েছে, “বিপ্লব দেবের গুন্ডারাজে আবারো একটি ন্যক্কারজনক হামলা চালানো হল তৃণমূল কর্মীদের ওপর। লজ্জা! ত্রিপুরা বিজেপি সরকার লাগাতার হামলা চালাচ্ছে আমাদের উপর! বিপ্লব দেবের কাছে গণতন্ত্রের অর্থ কি এটাই? এটাই কি ত্রিপুরার মানুষ প্রত্যাশা করে?”

বিজেপি শাসিত রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের ওপর আক্রমণের ঘটনায় তোপ দাগতে ছাড়েননি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন সাংবাদিক বৈঠকে করে তিনি বলেন, “জঙ্গলে রাজত্ব চলছে ত্রিপুরাতে। প্রতিদিন তৃণমূলের নেতাকর্মীদের ওপর লাগাতার আক্রমণ শানানো হচ্ছে আজ একজন মহিলা সাংসদ সুস্মিতা দেবের ওপর হামলা চালানো হলো। এটাই বিপ্লব দেবের শাসনের গণতন্ত্র!” তিনি আরো বলেন, “মানুষ তৃণমূলের পাশে এসে দাঁড়াচ্ছে এই ঘটনায় ভয় পাচ্ছে বিজেপি তাই বারবার আক্রমণ শানানো হচ্ছে আমাদের উপর। তবে এভাবে তৃণমূলকে আটকানো যায় না।” এছাড়াও কেন্দ্রীয় মানবাধিকার কমিশন ও মহিলা কমিশনকেও তো তাকে ছাড়েনি কুনাল ঘোষ। তাদের ‘দলদাস’ বলেন তো দেগে, “কোথায় গেল কেন্দ্রের মানবাধিকার কমিশন, মহিলা কমিশন! যাদের উপর হামলা চালানো হয়েছে তাদের ঠিকানা দিয়ে দিচ্ছি। যান গিয়ে দেখে আসুন ত্রিপুরাতে কী চলছে।”

 

advt 19

 

Related articles

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্রের সমর্থনে অভিষেকের রোড শো-তে জনপ্লাবন

দলীয় কর্মীদের সমর্থনে প্রচারসভা করতে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

ইডেনে ওডিআই ম্যাচ, ঘরের মাঠে টিম ইন্ডিয়ার সূচি প্রকাশ্যে

বাংলার ক্রীডা়প্রেমীদের জন্য সুখবর। বিসিসিআইয়ের (BCCI) সূচিতে আন্তজার্তিক ম্যাচ পেল কলকাতা। ২০২৭ সালের ৩ জানুয়ারি ভারতের (India) বিরুদ্ধে...

রাম নমবীতে সম্প্রীতির শোভাযাত্রা, বিজেপির বিভাজনের রাজনীতিকে কটাক্ষ কুণালের

রাম নবমীতে কলকাতায় সম্প্রীতির শোভাযাত্রায় অংশ নিলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী কুণাল কুমার ঘোষ (Kunal Kumar Ghosh)।...

গণনার দিন EVM খুব ভাল করে দেখে নিতে হবে: দুবরাজপুর থেকে সতর্ক বার্তা তৃণমূল সভানেত্রীর

ভোটার লিস্টে (Voter List) কারচুপির পরে ইভিএম-এ গোলমাল করতে পারে গেরুয়া শিবির। বৃহস্পতিবার, দুবরাজপুরে দলীয় প্রার্থীর হয়ে প্রচার...