Friday, April 3, 2026

রবিবারের ম‍্যাচের আগে বিরাট বাহিনীকে হুঙ্কার পাকিস্তান অধিনায়ক বাবর আজমের

Date:

Share post:

রবিবার টি-২০ বিশ্বকাপে ( T-20 World Cup)  হাইভোল্টেজ ম‍্যাচে ভারতের ( india) মুখোমুখি পাকিস্তান (Pakistan)। সেই ম‍্যাচে নামার আগে বিরাট ( virat kohli)বাহিনীকে হুঙ্কার পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ( Babar Azam)। বললেন, টি-২০ বিশ্বকাপের ম‍্যাচে ভারতকে হারাবে পাকিস্তান।

টি-২০ বিশ্বকাপে এখনও অবধি পাঁচ বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। এই পাঁচ বারে এক বারও জিততে পারেনি পাকিস্তান। তবে সেই অতীত নিয়ে মাথা ঘামাতে রাজি নন ববার। বরং রবিবারের ম‍্যাচেই ফোকাসড তিনি। বাবর বলেন,”বড় প্রতিযোগিতায় সব থেকে বেশি জরুরি হচ্ছে বিশ্বাস। দল হিসেবে আমারা যথেষ্ট আত্মবিশ্বাসী। অতীতে কী হয়েছে তা নিয়ে ভাবতে রাজি নই। রবিবার ভাল ক্রিকেট খেলার জন্য আমরা তৈরি। আরবের উইকেট কেমন হয় সেই বিষয় আমরা জানি। শেষ তিন, চার বছর ধরে এখানে আমরা  খেলছি। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে জানে আমাদের ব্যাটাররা। রবিবার যে ভাল খেলবে সেই জিতবে। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমার বিশ্বাস আমরাই জিতব।”

ভারত-পাকিস্তান ম‍্যাচ মানেই বাড়তি উত্তেজনা। বাড়তি চাপ, মানছেন পাক অধিনায়ক। তিনি বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর পাঁচটা ম‍্যাচের থেকে অবশ্যই  আলাদা। ক্রিকেটার এবং দলের উপর বাড়তি চাপ রয়েছে। ক্রিকেটের উপর নজর দিতে চাই আমরা। শুধু ক্রিকেট নিয়েই ভাবতে চাই এখন। রবিবার ভাল ক্রিকেট খেলতে চাই।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে নামার আগে ভারতের ব‍্যাটিং লাইনআপকে ভয় পাকিস্তানের ব‍্যাটিং কোচ হেডেনের

advt 19

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...