Tuesday, June 23, 2026

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ গুলির লড়াই, নিহত ৭

Date:

Share post:

ফের উত্তপ্ত বাংলাদেশ। ভয়াবহ গুলির লড়াই বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে। সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত সাত। আশঙ্কাজনক ১০ থেকে ১২ জন।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোররাতে উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের থাইনখালির বালুখালি ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। অনুমান করা হচ্ছে, রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষের জেরেই এই ঘটনাটি ঘটেছে। তবে ঘটনার আসল কারন এখনও খুঁজে বের করতে পারেনি পুলিশ।

বাংলাদেশের পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হামলায় ঘটনাস্থলেই মারা গিয়েছেন মহম্মদ ইদ্রিশ (৩২), মুফতি ইব্রাহিম হোসেন (২২), আজিজুল হক (২৬) এবং মহম্মদ আমিন (৩২) । আহতদের রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইদ্রিশ এবং ইব্রাহিম ওই মাদ্রাসার শিক্ষক। আজিজুল এবং আমিন দুজনেই ছাত্র। পরে, হাসপাতালে আরও দুই শিক্ষক নুর আলম ওরফে হালিম, মহম্মদ হামিদুল্লাহ এবং মাদ্রাসার ছাত্র নুর কায়সার মারা যায়। এই সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- তেইশের আগে অ্যাসিড টেস্ট বিজেপি-তৃণমূলের! ত্রিপুরায় পুরভোট ২৫ নভেম্বর, গণনা ২৮ শে

advt 19

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...