Friday, April 3, 2026

ট্রেনের ধাক্কায় বেলঘড়িয়ায় মৃত দুই যুবক, ছিনতাইবাজের ধাক্কায় ট্রেন থেকে পড়ে আহত ১

Date:

Share post:

ট্রেনের ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারালেন ২ যুবক। শুক্রবার রাতে দমদম ও বেলঘড়িয়ার মাঝে সিসিআর ব্রিজের নিচে আপ ট্রেন ধাক্কা দেয় দুই যুবককে।মৃতদের মধ্যে একজনের নাম সদানন্দ বণিক(২৬)। পেশায় গাড়ি চালক। আর একজন রাজু মণ্ডল (৩২)। পেশায় মৎস্য ব্যবসায়ী। রেললাইন পার হতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে খবর। আপ ট্রেন ওই লাইনে ঢুকে তাঁদের দুজনকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান তাঁরা।

আরও পড়ুন:৫০ হাজারের বেশি মার্জিনে জিতবে তৃণমূল, খড়দায় প্রচারে এসে আত্মবিশ্বাসী অভিষেক

দুর্ঘটনাটি ঘটার পর কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই দুই পরিবারে।

আরও পড়ুন:ফের সীমান্তে আগ্রাসী ক্রিয়াকলাপ চিনের, ১০০টি কামান মোতায়েন করেছে লালফৌজ

অন্যদিকে ব্যাগ ছিনতাই করতে গিয়ে চলন্ত ট্রেন থেকে এক মহিলাকে ধাক্কা দেয় ছিনতাইবাজ। নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাটি ট্রেন থেকে রেল লাইনে পড়ে যান। পরে রেল পুলিশের সহায়তায় স্টেশনে উঠে আসেন তিনি। এরপর তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটে আপ শিয়ালদহ-হাসনাবাদ লোকালে। মহিলাটির অভিযোগ ব্যাগ ছিনতাই না করতে পেরে ছিনতাইবাজ তাঁকে ধাক্কা দিলে তিনি রেল লাইনে পড়ে আহত হন।
advt 19

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...