Wednesday, June 24, 2026

ফের সীমান্তে আগ্রাসী ক্রিয়াকলাপ চিনের, ১০০টি কামান মোতায়েন করেছে লালফৌজ

Date:

Share post:

ফের সীমান্তে আগ্রাসী ক্রিয়াকলাপ শুরু করেছে চিন (China)। এবার সীমান্তবর্তী অঞ্চলে প্রায় ১০০টি রকেট লঞ্চার মোতায়েন করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি (People’s Liberation Army)। অন্যদিকে ভারতীয় সেনাও চিনের সম্ভাব্য যেকোনও হামলা রুখতে প্রস্তুত। সম্প্রতি অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা জুড়ে নতুন অস্ত্র মোতায়েন করেছে ভারত (India)।

আরও পড়ুন-শুধু গোসাবা নয় এটা ভারতবর্ষকে বাঁচানোর নির্বাচন: বিজেপিকে উৎখাতের ডাক অভিষেকের

চিনের সংবাদমাধ্যম সূত্রের খবর, ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে অন্তত ১০০টি ‘PCL-181’ হালকা হাউৎজার কামান মোতায়েন করেছে চিন। বিশ্লেষকদের মতে, শীতের মরশুমে চিনের এই সমরসজ্জা সংঘাতের সম্ভাবনা আরও বাড়াচ্ছে। ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। কয়েকদিন আগে তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছাকাছি চলে আসে লাল ফৌজের একটি বাহিনী। তবে ভারতের সীমান্তরক্ষীরা তাদের আটকে দেয়।

সূত্রের খবর, খুবই হালকা ওজনের ও ট্রাকে বহনযোগ্য হওয়ার দরুণ চিনা কামানগুলিকে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। ১৫৫ মিলিমিটারের এই কামানগুলি প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত গোলাবর্ষণ করতে পারে।

আরও পড়ুন-৩৭০ ধারা প্রত্যাহারের পর প্রথম কাশ্মীর সফরে শাহ, শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ

সম্প্রতি ভারতের তরফে পূর্ব সেক্টরে মোতায়েন করা নতুন অস্ত্রগুলির মধ্যে রয়েছে M777 আল্ট্রা-লাইট হাউইতজার এবং CH-47F চিনুক হেলিকপ্টার। সুইডিশ অস্ত্র সংস্থা বোফর্স এবি-র তৈরি আপগ্রেডেড L-70 অ্যান্টি-এয়ারক্রাফট কামানও পূর্ব সেক্টরে মোতায়েন করা হয়েছে। উচ্চতা এবং দুর্গম পথের কারণে সীমান্তের বহু স্থানেই ভারী কামান মোতায়েন করা সম্ভব হয়নি। তবে চিনুকের সাহায্যে সেই সব স্থানে M777 আল্ট্রা-লাইট হাউইতজার মোতায়েন করা হয়েছে।

advt 19

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...