Monday, April 6, 2026

পাকিস্তানের বিরুদ্ধে চাপমুক্ত থেকে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে চান বিরাট কোহলিরা

Date:

Share post:

রবিবার টি-২০ বিশ্বকাপে( t-20 world cip) মহারণে পাকিস্তানের ( Pakistan )বিরুদ্ধে নামছে ভারত( india)। এই ম‍্যাচ নিয়ে ফুটছে গোটা বিশ্ব। একই অবস্থা টিম ইন্ডিয়ার অন্দরেও। যা শোনা গেল ভারত অধিনায়ক বিরাট কোহলির গলায়। পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার কথাই শোনা গেল বিরাটে গলায়।

এদিন সাংবাদিক সম্মেলনে বিরাট বলেন,” আমরা এই নিয়ে কথা বলেছি। আমরা একটি ভারসাম্যযুক্ত দল রাখার প্রয়াসে রয়েছি। সমস্ত ক্ষেত্রই পূরণ করা হয়েছে। প্রত্যেকেই ভালো খেলছে।আর আইপিএল থেকেই ফর্মে রয়েছে দলের সবাই। এখন অপেক্ষা শুধু সেটিকে কাজে লাগানোর। এবং প্রত্যেকেই নিজেদের ভূমিকা সম্বন্ধে  যথেষ্ট স্পষ্ট।”

ভারত-পাকিস্তান ম‍্যাচ মানেই উত্তেজনার ম‍্যাচ। ম‍্যাচে থাকে বাড়তি চাপ। যা মানছেন বিরাট স্বয়ং। তবে সেই চাপ নিতে চাইছেন না বিরাট। এই নিয়ে বিরাট বলেন,” এটি আমাদের কাছে আরও একটি ম‍্যাচের মতনই। খুব কঠিন নয় আমাদের জন‍্য এই পরিস্থিতি থেকে নিজেদের মন সরিয়ে নেওয়া। এটি খুবই জরুরি যে পেশাদার ক্রিকেটররা নিজেদের খেলায় মন দেয়। এবং বাইরের অযৌক্তিক বিষয় গুলি নিয়ে যেন মাথা না ঘামায়।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ১২ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান

advt 19

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...