Saturday, April 11, 2026

লাগাতার মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ, ঘোড়ার গাড়িতে মালা পরানো গ্যাস সিলিন্ডার

Date:

Share post:

পেট্রোল(petrol), ডিজেল(Diesel), রান্নার গ্যাসের(Gas) রোজ লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামল কলকাতা(Kolkata)। রবিবার উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট মোড় থেকে মানিকতলা মোড় পর্যন্ত হল অভিনব মিছিল। এখানে ঘোড়ায় টানা গাড়িতে মালা পরিয়ে রাখা হয়েছিল ফাঁকা রান্নার গ্যাসের সিলিন্ডার। মানিকতলার মোড়ে মানবশৃঙ্খল হয়। পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কুশপুতুল। কর্মসূচিতে ছিলেন বাংলা সিটিজেন্স ফোরামের সদস্যরা। ছিলেন 14,15,16,17,28,29,38 সহ বহু ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ পথসভায় বলেন,” বেপরোয়াভাবে দাম বাড়াচ্ছে কেন্দ্র। বাজারে, রান্নাঘরে আগুন লাগাচ্ছে তারা। জিএসটির নামে সংখ্যার জাগলারি করে মানুষকে ভাঁওতা দিচ্ছে। জ্বালানি থেকে টাকা তুলে করোনার টিকা বিনামূল্যে দেওয়ার নাটক করছে।” উপস্থিত ছিলেন বুলবুল শ, মৃত্যুঞ্জয় পাল, হীরক ঘোষ, গোপাল ভট্টাচার্য, বাবান সোম, দেবদ্যুতি দেব, ভাস্কর চৌধুরী, শ্যামল দত্ত, বিটু সিং, জয় মুখোপাধ্যায়, দেবদ্যুতি দেব, সৌরভ রায়, অভিষেক মিশ্রসহ বিভিন্ন এলাকার সংগঠকরা। রাজপথে মানুষের সাড়া ছিল দেখার মত। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে শ্লোগান ওঠে। প্রতিবাদীদের বক্তব্য, কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস দেশের বিভিন্ন রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে দিল্লির দিকে এগিয়ে যাবে। দিল্লিতে জনমুখী সরকার প্রতিষ্ঠা করতে হবে।

advt 19

 

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...