Saturday, June 13, 2026

মরশুমের প্রথম এল ক্লাসিকো, নজরে তরুণরা

Date:

Share post:

রবিবার মহাধামাকায় মরশুমের প্রথম এল ক্লাসিকো ( El Clasico)। রবিবাসরীয় সন্ধ্যায় নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ( Barcelona) ও রিয়াল মাদ্রিদ ( Real Madrid)। তবে এবারের এল ক্লাসিকো কিছুটা হলেও বর্ণহীন। কারণ লিওনেল মেসির অনুপস্থিতি। বার্সা ছেড়ে মেসির গন্তব্য এখন পিএসজি। অপরদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার দ্য সিলভারা আগেই স্পেন ছেড়েছেন। এবার এই তালিকার নবতম সংযোজন মেসি।

তবে মহাতারকাদের অনুপস্থিতিতে রবিবাসরীয় ক্লাসিকোর আকর্ষণের কেন্দ্রবিন্দু ভিনিসিয়াস জুনিয়র, আনসু ফাতিদের মতো তরুণরা। রিয়ালের ব্রাজিলীয় উইঙ্গার ভিনিসিয়াস চলতি মরশুমে দারুণ ফর্মে। লা লিগা হোক কিংবা চ্যাম্পিয়ন্স লিগ—বেশ কিছু গোল করেছেন তিনি। যতদিন গড়াচ্ছে, করিম বেঞ্জেনার সঙ্গে ভিনিসিয়াসের বোঝাপড়া ততই জমে উঠছে।

অন্যদিকে, ক্যাম্প ন্যুতে মেসির উত্তরসূরি হিসেবে চিহ্নিত হচ্ছেন ১৮ বছরের ফাতি। মেসির ১০ নম্বর জার্সি গায়ে উঠেছে তরুণ স্প্যানিশ তারকার। বার্সেলোনার জার্সি গায়ে লা লিগার শেষ ম্যাচে গোলও করেছেন ফাতি। রবিবারের ম্যাচে রোনাল্ড কোম্যানের অন্যতম সেরা অস্ত্র হতে পারেন এই তরুণ।

এদিকে, ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে স্প্যানিশ লিগের তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে সাতে বার্সা। রবিবার জিতলেই রিয়ালকে টপকে যাবেন কোম্যানের শিষ্যরা।

আরও পড়ুন:ভারত-পাকিস্তান T20 ম্যাচ দেশের স্বার্থবিরোধী: ক্ষুব্ধ বাবা রামদেব

advt 19

 

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...