Saturday, March 14, 2026

দ্বীপরাজ্যে বড়বড় চমকের অপেক্ষা, গোয়া তৃণমূলে যোগ দিচ্ছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী

Date:

Share post:

গোয়ায় (Goa) সংগঠন বিস্তারে ফের বড়সড় চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। আগামী বছর ফেব্রুয়ারিতে দ্বীপরাজ্য বিধানসভা নির্বাচনে (Assembly Election 2022)। তার আগে ঘাসফুল শিবিরে পালের হাওয়া। শাসক বিজেপির (BJP) বিরুদ্ধে কংগ্রেস বা অন্য কোনও দল নয়, তৃণমূল যে প্রধান শক্তি তা একপ্রকার নিশ্চিত হয় গিয়েছে। আগামী বৃহস্পতিবার গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এবার বড়সড় চমক দিতে চলছে তৃণমূল। সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই গোয়াতে তৃণমূলে যোগদান করতে পারেন বলিউড অভিনেত্রী (Bollywood Actress) বর্ষা উসগাঁওকার (Varsha Usgaokar)।

জানা গিয়েছে, একসময় মুম্বই (Mumbai) কাঁপানো এই গোয়ানিজ অভিনেত্রী বর্ষার দলে যোগদান নিয়ে তৃণমূল নেতৃত্বের কথাবার্তা একপ্রকার পাকা হয়ে গিয়েছে। তবে বর্ষা নেত্রীর হাত ধরে ঘাসফুল পতাকা তুলে নেবেন, নাকি তার আগেই যোগ দেবেন সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। বিধানসভা ভোটেও অভিনেত্রী লড়তে পারেন বলে জানা গিয়েছে।

 

এর আগে নিজে সক্রিয় রাজনীতি না করলেও অভিনেত্রী বর্ষা রাজনৈতিক পরিবারেরই মেয়ে বলে পরিচিত। তাঁর বাবা প্রয়াত অচ্যুত কে এস উসগাঁওকর গোয়ার মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার এবং মন্ত্রিসভায় একাধিকবার সদস্য ছিলেন। বর্ষা নিজেও ২০১৭ সালে রাজ ঠাকরের পার্টি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হয়ে প্রচার করেছিলেন। ফলে গোয়ার ভূমিকন্যা বর্ষা তৃণমূলও যোগ দিলে স্থানীয় নেতৃত্ব ও সমর্থকের মধ্যে বাড়তি উদ্দীপনার সঞ্চার হবে তা বলাই বাহুল্য।

advt 19

 

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...