Thursday, March 19, 2026

হাইকোর্টের হস্তক্ষেপেও জট কাটল না আরজিকরের

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) হস্তক্ষেপেও জট কাটল না আরজিকর হাসপাতালের (RGKar Hospital)। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি  রবীন্দ্রনাথ সামন্তর অবকাশকালীন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, জুনিয়র চিকিৎসকরা আগে অনশন প্রত্যাহার করুক। দ্রুত কাজে যোগ দিক। কিন্তু জুনিয়র চিকিৎসক এবং ইন্টার্নরা আদালতের এই নির্দেশ মানতে রাজি নন । আরজিকর হাসপাতালের জট কাটাতে শনিবারই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে। সোমবার ছিল তার প্রথম শুনানি। আরজিকর হাসপাতালে জট কাটাতে স্বাস্থ্যসচিবকে আগামী ২৯ অক্টোবর উচ্চপর্যায়ের বৈঠকের নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

 

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অনড় আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসক এবং ইন্টার্নরা(Junior Doctors and Interns) । এ নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছে ওই স্বাস্থ্য প্রতিষ্ঠানটিতে । তার প্রভাব পড়েছে হাসপাতালের পরিষেবার উপরেও । এই পরিস্থিতি স্বাভাবিক করতে এবং আরজিকর মেডিক্যাল কলেজের অচলাবস্থা কাটাতে গত শনিবার হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেন নন্দলাল তিওয়ারি নামে এক ব্যক্তি। অক্টোবরের গোড়া থেকে জুনিয়র চিকিৎসকদের টানা আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই দ্রুত জুনিয়র ডাক্তারদের অনশন তুলে চিকিৎসা পরিষেবা ফেরাতে উচ্চ আদালতের হস্তক্ষেপের আবেদন জানিয়ে তিনি মামলা করেন। সোমবার হাইকোর্টের পুজোর অবকাশকালীন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে বিচারপতিরা অনশন প্রত্যাহার করে জুনিয়র চিকিৎসকদের দ্রুত কাজে ফেরার নির্দেশ দেন ।

advt 19

 

 

Related articles

জোড়াফুলে গোঁসা! ISF-এ যোগ তৃণমূলের বহিষ্কৃত নেতা আরাবুল ইসলামের  

আগেই বহিষ্কার করেছিল তৃণমূল (TMC)। জল্পনার অবসান করে ISF-এ যোগ দিলেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম (Arabul Islam)। বৃহস্পতিবারই...

আদিতে আস্থা শমীকের! বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় রীতেশ-রূপা-তরুণজ্যোতিরা

প্রথম প্রার্থী তালিকায় (Candidate List) তেমন চমক না থাকলেও, বৃহস্পতিবার প্রকাশিত হওয়া বিজেপির (BJP) দ্বিতীয় তালিকায় চমক রয়েছে।...

রেস্তোরাঁয় আক্রান্ত! বলিউডের ক্লাইম্যাক্সকে হার মানাবে নাসিরুদ্দিনের জীবন

কখনও কখনও বাস্তব জীবনের কাহিনী হার মানায় পর্দার নাটকীয়তাকে। হিন্দি চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহর (Naseeruddin Shah)...

ভোটের আবহে উত্তপ্ত হাড়োয়া! নৃশংস খুন তৃণমূল কর্মী

বাংলায় (West Bangal Election) ভোট ঘোষণা হওয়ার পরই হিংসা শুরু বিরোধীদের। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় উদ্ধার...