Friday, April 3, 2026

তিনি বিজেপি সাংসদ বলে তাঁর পিছনে ইডি যাবে না! সত্যিটাই কি বেরলো এই বিজেপি নেতার মুখ থেকে?

Date:

Share post:

তিনি বিজেপি সাংসদ (BJP MP)। তাই তার পিছনে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসবে না। এবার এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ সঞ্জয় পাতিল(Sanjay Patil)। বিজেপি সাংসদের কথায়,”আমি বিজেপি সাংসদ, ইডি(ED) আমার পিছনে আসবে না।” তবে কি সত্যি কথাটাই বেরলো এই বিজেপি নেতার মুখ থেকে? যদিও এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

রবিবার সাঙ্গলির(Sangli) বিজেপি সাংসদ সঞ্জয় পাতিল একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেন। এর আগে অভিযোগ উঠেছে, বিরোধীরা কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুললেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে তাদের গ্রেফতার করে মুখ বন্ধ করানোর চেষ্টা করা হচ্ছে। এর মাঝে বিজেপি সাংসদের এহেন মন্তব্যর কারণে আরও একবার তোলপাড় হতে চলেছে জাতীয় রাজনীতি।

আরও পড়ুন: ফের প্রকাশ্যে গুলি! আফগানিস্তানে গুলিবিদ্ধ সাত শিশুসহ ১৭ জন

সম্প্রতি বিজেপি নেতা হর্ষবর্ধন পাতিলও (Harshbardhan Patil) বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন “কেউ যদি প্রশ্ন করে আমরা কেন বিজেপিতে গিয়েছি, তবে আমার উত্তর বিজেপিতে এসে নিশ্চিন্তে ঘুমোচ্ছি। এখানে কোনও ধরনের প্রশ্নের মুখে পড়তে হয়না।” ঠিক এরপরই তার এই মন্তব্যকে ঘিরে বিতর্ক দেখা দেওয়ার পর হর্ষবর্ধনের জানান, তাঁর মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

advt 19

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...