Tuesday, March 31, 2026

আদিবাসী শিক্ষককে চোর অপবাদে মারধরের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

Date:

Share post:

আদিবাসী শিক্ষক সুদীপ টুডুকে সাইকেল চোর অপবাদ দিয়ে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত ইংরেজবাজার পৌরসভার ৩ নং ওয়ার্ড কো-অর্ডিনেটর পরিতোষ চৌধুরীকে গ্রেফতার করল ইংরেজ বাজার থানার পুলিশ। সোমবার তাকে গ্রেফতার করা হয়। আদিবাসী সংগঠনের সদস্যরা জানিয়েছিলেন আগামী তিনদিনের মধ্যে যদি মূল অভিযুক্ত গ্রেফতার না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা।অভিযোগের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদহ রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে পরিতোষ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য গত ১৭ অক্টোবর ইংরেজবাজার পৌরসভার ৩ নং ওয়ার্ড কো-অর্ডিনেরের বাড়িতে একটি সাইকেল চুরির ঘটনা ঘটে। সেই ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। পরিবারের সদস্যরা সাইকেল চুরির ঘটনা জানতে পেরে চোরের পিছনে ধাওয়া করে। সেখান থেকে চোর পালিয়ে যেতে সক্ষম হলেও ভুলবশত সেই সময় মালঞ্চপল্লী এলাকায় ওই আদিবাসী শিক্ষককে স্থানীয়রা মারধোর করে বলে অভিযোগ। আহত অবস্থায় শিক্ষককে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এরপর পরিতোষ চৌধুরী সহ বেশ কয়েকজন নামে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত শিক্ষক।

ঘটনার তদন্তে নেমে এর আগে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে। বিভিন্ন সংগঠন পুলিশের ওপর চাপ সৃষ্টি করে মূল অভিযুক্তকে গ্রেফতার এর জন্য। সোমবার পরিতোষ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।সোমবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়।

advt 19

 

 

Related articles

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...