Friday, April 3, 2026

দলের ভরাডুবির দায় চাপাতে ফের বেলাগাম তথাগত, কৈলাসের সঙ্গে সারমেয়র ছবি পোস্ট!

Date:

Share post:

বিধানসভায় দলের ভরাডুবির দায় চাপাতে ফের অশালীন মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। বাংলায় বিজেপির হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রবিবার বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra) বলেন, ”ভোটের আগে তৃণমূল থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। চলচ্চিত্র জগৎ থেকে আসা ব্যক্তিদের নিয়ে বেশি মাতামাতি হয়েছিল। ফলে কোণঠাসা হয়ে পড়েছিলেন পুরানো নেতা-কর্মীরা। আসলে কৌশল যে ভুল হয়েছিল।” এবার অনুপমের বক্তব্যকে সমর্থন করতে গিয়ে অভিনেত্রীদের ‘অপমান’ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

 

সোমবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে তথাগত লেখেন,

“তৃণমূলের নেতাদের অতিরিক্ত গুরুত্ব দেওয়াতেই ভরাডুবি। দলের পুরোনো নেতাদের গুরুত্ব না দেওয়াটা ঠিক হয়নি।-বিজেপির কেন্দ্রীয় সচিব অনুপম হাজরা। বয়সে ছোট এবং অভিজ্ঞতায় সীমিত হলেও অনুপমের বিবৃতি প্রণিধানযোগ্য।” এরপরেই তথাগত লেখেন,

“এবার বিজেপি এমন লোককে টিকিট দিয়েছিল যিনি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন (শিখা মিত্র)। তিনটে নগরীর নটী টিকিট পেয়ে মদনের সঙ্গে জলকেলি করেছে, তারপর হেরে গিয়ে ভ্যানিশ হয়ে গেছে। পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?”

 

 

 

দলের সিদ্ধান্তকে সমালোচনা করতে গিয়ে তথাগত রায় নিজেরই দলের প্রার্থীদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বসলেন। তবে এই প্রথম নয়, যখন চিত্রতারকাদের টিকিট দিয়েছিল গেরুয়া শিবির তখনও এই ধরনের মন্তব্য করেছিলেন তথাগত। তা নিয়ে দলের মধ্যেই সমালোচনা হয়। তা সত্ত্বেও তথাগত আছেন তথাগততেই। অশালীন মন্তব্য করে শুধু নিজের দলের সমালোচনা নয়, বাংলার অভিনেত্রীদেরও তথাগত অপমান করেছেন বলে সমালোচনা করেছেন নেটিজেনরা।

 

তবে এখানেই শেষ নয়, নিজের দলের নেতার মুখের সঙ্গে একটি সারমেয়র ছবি দিয়েও পোস্ট করেন তথাগত। মোবাইল নেটওয়ার্কের অত্যন্ত জনপ্রিয় একটি বিজ্ঞাপন- যেখানে একটি পাগ জাতীয় সারমেয় কখনোই তার প্রভুকে ছাড়ে না, সেই পাগটির ছবি পোস্ট করেন তথাগত। পাশে ছবি দেন বিজেপি (Bjp) নেতা কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijaybargiya)। এবং ফটো ক্যাপশন এ লেখেন “ভোডাফোন আবার পশ্চিমবঙ্গে।”

 

বিধানসভা ভোটের পর থেকেই তথাগতর নিশানায় ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন ও শিবপ্রকাশ। দলবদলুদের বিজেপিতে আনার জন্য এই চারজনকেই বরাবর কাঠগড়ায় তুলেছেন তিনি। এদিন ফের দলবদলুদের নিশানা করে টুইটের পর কৈলাশ বিজয়বর্গীর সঙ্গে সারমেয়র ছবি পোস্ট করে এই বিষয় নিয়ে তাঁকেই নিশানা করলেন তথাগত।

 

এর আগে দলীয় প্রার্থীদের সম্পর্কে অপমানজনক মন্তব্যের পরেও দলটাকে খুব একটা সতর্ক করেছিল বলে মনে করে না রাজনৈতিক মহল। তবে, এদিন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে সারমেয়র ছবি পোস্ট করার পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে কী বার্তা দেন সেটাই দেখার।

advt 19

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...