Monday, April 6, 2026

উত্তরাখণ্ডে তুষার ধসে বাংলার ৫ ট্রেকারের দেহ পাঠানো হল ময়নাতদন্তের জন্য

Date:

Share post:

উত্তরাখণ্ডে (Uttarakhand) তুষার ধসে মৃত্যু বাংলার (West Bengal) ৫ ট্রেকারের দেহ মিলেছে। প্রথমে তুষারপাতের জেরে উদ্ধারকার্য ব্যাহত হলেও পরে দেহগুলি উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই মৃতদের পরিবারের সদস্যরা দেহগুলি শনাক্ত করেছেন। মৃতদেহগুলো ময়নাতদন্তের (Postmortem) জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন: চৈত্র সেলের মতো বিজেপিকে দল বেচেছে কংগ্রেস-সিপিএম: শান্তিপুরে তোপ দাগলেন অভিষেক

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির সঙ্গেই চলছে তুষারপাত এবং ধসও৷ যার জেরে অনেক প্রাণহানি হয়েছে৷ আটকে পড়েছেন বহু পর্যটক৷ উত্তরাখণ্ডের তিনদারি অঞ্চলের কানাপাটা পাস হয়ে ট্রেকিংয়ে গিয়েছিলেন পাঁচ বাঙালি৷ কুড়ি তারিখ তাদের নীচে নেমে আসার কথা ছিল৷ কিন্তু প্রবল বৃষ্টি শুরু হওয়ায় তিনদারি পাসে আটকে পড়েন তাঁরা৷ এরপর শুরু হয় ধস এবং তুষারপাত৷ তাতেই পাঁচ জনের মৃত্যু হয় বলে সূত্রের খবর।

মৃতরা হলেন-
চন্দ্রশেখর দাস
সরিৎ শেখর দাস
সাগর দে
প্রীতম রায়
সাধন বসাক

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...