Friday, June 26, 2026

চৈত্র সেলের মতো বিজেপিকে দল বেচেছে কংগ্রেস-সিপিএম: শান্তিপুরে তোপ দাগলেন অভিষেক

Date:

Share post:

উপনির্বাচনের প্রচারে শান্তিপুরে গিয়ে একযোগে কংগ্রেস-সিপিএম-বিজেপির (Congress-Cpm-Bjp) বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, শান্তিপুরের (Shsntipur) তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে সভা করেন অভিষেক। সেখানেই তিনি বলেন, বিজেপিকে আটকানোর ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। সর্বভারতীয় দল হলেও কংগ্রেস-সিপিআইএম চৈত্র সেলে তাদের দল বিজেপিকে বেচে দিয়েছে বলে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বলেন, ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে তৃণমূলকে আটকে রাখা যাবে না। ধমকে-চমকে তৃণমূলকে ভয় দেখানো যায় না।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২৪-এ বিজেপিকে আটকানোর ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, বিজেপি যদি আরেকবার ক্ষমতায় আসে, তাহলে সারা দেশ আফগানিস্তানে পরিণত হবে।

আরও পড়ুন: বটলিং প্ল্যান্ট-বাংলা ডেয়ারি-পর্যটন: ‘সোনার খনি’ পাহাড়ে একাধিক শিল্প স্থাপনের দিশা মুখ্যমন্ত্রীর

এদিন বাংলাদেশ সাম্প্রতিক হিংসার প্রসঙ্গ তুলেও গেরুয়া শিবিরকে আক্রমণ করেন অভিষেক। বলেন, বাংলাদেশের ঘটনা নিয়ে এখানে রাজনীতি করতে চাইছে বিজেপি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শান্তিপুর ও দিনহাটায় প্রার্থী হয়েছিলেন বিজেপির ২জন সাংসদ। ভোটে জিতেও রাজনৈতিক লালসার কারণে জনগণের রায়কে তাঁরা প্রত্যাখ্যান করেন বলে অভিযোগ অভিষেকের। তিনি বলেন, “এবার এমন ভোট দেবেন, ৫০ বছর যেন এই রায় বিজেপি মনে রাখে।” ৫০ হাজারেরও বেশি ভোটে তৃণমূল প্রার্থী জয়ী হবেন বলে প্রত্যয়ী অভিষেক।

শান্তিপুরে না জিতলেও উন্নয়নের কাজ করেছে রাজ্য সরকার অভিষেক বলেন ভোটের সময় যারা বিজেপিকে রাস্তায় দেখা যায় না অথচ যেকোনো বিপদের সময় পাশে থাকে তৃণমূল। বলেন, সমালোকরাও লক্ষ্মীর ভাণ্ডারের সুফল নিচ্ছেন। তৃণমূল সাংসদ বলেন, বিজেপি কোভিডের থেকেও বাজে ভাইরাস। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাইরাসের ভ্যাকসিন। ভাইরাস মুক্ত নদিয়া এবং ভাইরাস মুক্ত ভারত গড়তে ৩০ অক্টোবর তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...