Sunday, June 21, 2026

সংক্রমণের লাগাম টানতে রাজপুর-সোনারপুরে তিনদিন কার্যত ‘লকডাউন’

Date:

Share post:

পুজোর মিটতে না মিটতে করোনার সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার চিন্তিত প্রশাসন। এই পরিস্থিতিতে রাজপুর-সোনারপুরে কোভিড (Covid) বিধিনিষেধের কড়াকড়ি হয়েছে। ২৮, ২৯ ও ৩০ অক্টোবর রাজপুর-সোনারপুরের ৩৫টি ওয়ার্ডে কার্যত লকডাউন (Lockdown) ঘোষণা করেছে প্রশাসন।

এই সময়ে অত্যাবশকীয় পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ থাকছে বলে জানান মহকুমাশাসক। মাস্ক ব্যবহার ও কোভিড বিধি পালনেও জোর দেওয়া হচ্ছে। বাসিন্দাদের সতর্ক করার জন্য মাইকিং করা হবে। কড়া বিধিনিষেধের পাশাপাশি মাইক্রো কনটেনমেন্ট জোন বাড়ানো হতে পারে।

প্রশাসন সূত্রে খবর, রাজপুর ও সোনারপুরে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। তিনদিন শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে। এতে ভিড় অনেকটাই এড়ানো যাবে বলে আশা প্রশাসনের।

আরও পড়ুন- এবার চিন সীমান্তে কার্গিলজয়ী পিনাকা পাঠালো ভারত

 

 

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...