Monday, April 6, 2026

তামাকজাত পণ্য কেনাবেচা নিষিদ্ধ করল রাজ্য

Date:

Share post:

সিনেমা হলে সিনেমা শুরুর আগে বড় বড় অক্ষরে রেখা থাকে ,তামাক স্বাস্থ্যের পক্ষে হানিকর!‌ এমনকি এনিয়ে বহুরকম বিজ্ঞাপনও তৈরি হয়েছে। তবে কাজ হয়নি।বরং সিগারেট, বিড়ি থেকে শুরু করে পানমশলা, গুটখার মতো তামাকজাত দ্রব্য বাজারে রমরমিয়ে বিকোচ্ছে। তার জেরে মানুষের শরীরে বাসা বাঁধছে ক্যান্সারের মতো মারণরোগ।তাই এবার তা রুখতে এই তামাকজাত দ্রব্যই কেনাবেচা নিষিদ্ধ করল রাজ্য সরকার। সোমবার রাতে নির্দেশিকা জারি করে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। নির্দেশিকায় সম্মতি দিয়েছেন পশ্চিমবঙ্গের খাদ্য সুরক্ষা দপ্তরের ডিরেক্টর তপন কান্তি রুদ্রের। নির্দেশিকায় স্পষ্ট লেখা, আগামী ৭ নভেম্বর থেকে বাংলায় গুটখা, পানমশলা প্রভৃতি তামাকজাত দ্রব্য উৎপাদন, বিক্রি, সংরক্ষণ এবং সেবন নিষিদ্ধ। আপাতত এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি।
প্রসঙ্গত, ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবারের নির্দেশিকায় এও জানানো হয়েছে, জনসাধারণের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। যেসব জিনিসে নিকোটিন বা তামাক রয়েছে, তা এবার থেকে বর্জ্যনীয়। ২০১৯ সালেও একই সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল  সরকার। তখনও এক বছরের জন্য নিষেধাজ্ঞা ছিল। ২০১৯ এর একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বাংলায় ২০ শতাংশ মানুষ এই পানমশলা, গুটখা সেবন করেন। তবে গত বছর করোনা পর্বে এই সমীক্ষা করা সম্ভবপর হয়নি। চলতি বছরে ফের নিয়মকানুন স্বাভাবিক ছন্দে ফিরতেই তামাকজাত পণ্য কেনাবেচা নিষিদ্ধ করল রাজ্য সরকার।

advt 19

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...