Saturday, March 28, 2026

পাহাড়ি পথে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী, চায়ের আড্ডায় শুনলেন গান

Date:

Share post:

উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিনে কিছুটা হালকা মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay)। বুধবার সকালে কার্শিয়াংয়ের (Kurseong) পাহাড়ি পথে হেঁটে ঘোরেন মুখ্যমন্ত্রী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এমনকী, রাস্তার ধারের চায়ের দোকানে বসে চায়ের কাপে চুমুক দেন মমতা। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিল মন্ত্রী ইন্দ্রনীল সেনের গান। রাস্তার পাশের দোকান থেকে কেনাকাটাও করেন মুখ্যমন্ত্রী।

চারদিনের সফরে উত্তরবঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিলিগুড়ি পৌঁছেই একের পর এক সভা করেন তিনি। মুখোমুখি হন সংবাদমাধ্যমের। মঙ্গলবার, কার্শিয়ঙের প্রশাসনিক বৈঠক থেকে দার্জিলিং সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী। সেরেছেন তিনি। সেখানেই সার্কিট হাউজে রাতে থেকে সকালে হাঁটতে বেরিয়ে পড়েন মমতা। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। প্রায় ৬ কিলোমিটার রাস্তা হেঁটে যান মহানদী ভিউ পয়েন্ট গিদ্দায়।

সকালে পাহাড়ি রাস্তায় মুখ্যমন্ত্রীকে সামনে দেখে অবাক স্থানীয়রা। বরাবরই সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পছন্দ করেন তৃণমূল সুপ্রিমো। এদিনও তার ব্যতিক্রম হয়নি। রাস্তায় দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন মমতা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি শিশুকে আদরও করেন। এরপর মহানদী পয়েন্টে একটি চায়ের দোকানের সামনে বসে চা খান। দোকান মালিকের সঙ্গে কথা বলেন। সেই আড্ডায় যোগ দেন ইন্দ্রনীল সেন (Indranil Sen)। ওই রকম পরিবেশে তাঁকে গান গাওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। গান শোনান ইন্দ্রনীল। পরে একটি দোকান থেকে দুজোড়া জুতো কেনেন মমতা। মুখ্যমন্ত্রীর একেবারে নিকটাত্মীয়ের মতো আচরণে আপ্লুত পাহাড়ের বাসিন্দারা।

Related articles

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...

বাঙালি-বিদ্বেষে সমর্থকদের মার: জামসেদপুরে এবার মোহন-সমর্থকদের বিশেষ ব্যবস্থা

এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন...