Thursday, June 25, 2026

ভারতীয় দলের কোচের জন‍্য একেবারেই যোগ্য দ্রাবিড়, বললেন সুনীল গাভাস্কর এবং মদন লাল

Date:

Share post:

গত মঙ্গলবার ভারতীয় দলের ( India Team) কোচ পদের জন‍্য আবেদন করেছেন রাহুল দ্রাবিড় ( Rahul Dravid)। দ্রাবিড়ের এই সিদ্ধান্তকে প্রশংসা করেলন ভারতের প্রাক্তন দুই ক্রিকেটার সুনীল গাভাস্কর (Sunil Gavaskar) এবং মদন লাল ( Madan Lal)। দ্রাবিড়ের যে অভিজ্ঞতা রয়েছে এবং কোচিংয়ের যে রেকর্ড রয়েছে তাতে দ্রাবিড়কেই কোচের জন‍্য একেবারে যোগ‍্য মনে করছেন গাভাস্কর। একই মত মদন লালেরও।

এদিন সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” দ্রাবিড়ের দক্ষতা সম্পর্কে আমার কোনও সন্দেহ নেই। আমার মনে হয় না আর কারও আবেদন করার দরকার রয়েছে ভারতীয় দলে কোচের পদের জন‍্য। যে ভাবে ও অনূর্ধ্ব-১৯ দলকে সামলেছে, তাদের নির্দেশ দিয়েছে, যে ভাবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কাজ করেছে, এতেই ওর ক্ষমতা বোঝা যায়। মাঠের ভেতরেই শুধু নয়, বাইরেও ওর প্রভাব রয়েছে। তাই কোচের পদে ওর আবেদন করাটা নেহাতই একটা নিয়মরক্ষা। দ্রাবিড়ই এই পদের জন‍্য একেবারে যোগ্য।”

গাভাস্করের কথার রেস ধরেই আরেক প্রাক্তন ক্রিকেটার মদন লাল বলেন,” ভারত-এ বা অনূর্ধ্ব-১৯ ছাড়াও সম্প্রতি ভারতের দ্বিতীয় সারির দল নিয়ে দ্রাবিড় কোচিং করিয়ে এল শ্রীলঙ্কায়। জুনিয়র স্তর থেকে কোচিং করালে পরবর্তী কালে ক্রিকেটারদের সম্পর্কে অনেক বেশি জানা যায়। এটাই সব থেকে ভাল ব্যাপার হতে চলেছে। দ্রাবিড় একদম নীচ থেকে উঠে এসেছে। তাই ওর থেকে ভাল প্রার্থী আর হয় না ভারতীয় কোচের পদের জন‍্য।”

আরও পড়ুন:ভারত-পাকিস্তান ম‍্যাচের পর টুইট যুদ্ধে হরভজন-আমির, যা নিয়ে তোলপাড় নেট দুনিয়া

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...