Thursday, June 25, 2026

ছট পুজোর পর উত্তরপ্রদেশ সফরে মমতা, জায়গায় জায়গায় খুলছে তৃণমূলের অফিস

Date:

Share post:

বঙ্গে বিজেপিকে(BJP) ধরাশায়ী করার পর তৃণমূলের(TMC) নজর এখন ২৪-এর লোকসভা নির্বাচন। আর সেই লক্ষ্যে দেশের প্রায় সমস্ত রাজ্যে সংগঠনকে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দল। অসম, ত্রিপুরা, মণিপুর, গোয়ার পাশাপাশি নজর রয়েছে উত্তরপ্রদেশেও। ছট পুজোর পর উত্তর প্রদেশ(Uttar Pradesh) সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর আগমনের আগে উত্তরপ্রদেশের একাধিক শহরে দলীয় অফিস খুলছে তৃণমূল শিবির।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ সফরে এবার বারাণসীতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বারাণসীর একটা বড় অংশ বাঙালি। সেখানকার বাঙালি সম্প্রদায়কে কাছে টানতে জনসভা করবেন তিনি। মমতার সফরের আগেই উত্তরপ্রদেশের বারাণসিতে পার্টি অফিস খুলতে চলেছে তৃণমূল। পাশাপাশি ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বরেলি, মোরাদাবাদ, আলিগড়, আগ্রা, গোরক্ষপুর, আজমগড়, মির্জাপুর, এলাহাবাদে দলীয় অফিস খোলা হয়েছে তৃণমূলের। লখনউতে অবশ্য দীর্ঘদিন ধরেই তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে।

আরও পড়ুন:৬ মাসের মধ্যে আমেরিকায় হামলা চালাবে ইসলামিক স্টেট! দাবি পেন্টাগনের

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উত্তর প্রদেশের তৃণমূল নেতা নীরজ রাই জানান, ‘‌আমরা উৎসাহিত, রাজ্যের নানা প্রান্তে ইতিমধ্যেই আমরা দলীয় কার্যালয় খুলেছি। বাংলার ভোটে বিজেপিকে পরাস্ত করার পর উত্তরপ্রদেশের মানুষও উৎসাহিত তৃণমূলকে নিয়ে। তাই আমরা এখানে দলীয় কার্যালয় খুলেছি।’‌ সব মিলিয়ে উত্তরপ্রদেশে আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে তৃণমূল সেটাই এখন দেখার।

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...