Saturday, April 4, 2026

বেড়াতে গিয়ে ফের দুর্ঘটনার কবলে বাঙালি পর্যটকরা! মৃত ৫

Date:

Share post:

বেডাতে গিয়েই দুর্ঘটনা! এবার দেরাদুনে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন একদল বাঙালি পর্যটক। খাদে গাড়ি উল্টে মৃত ৫। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ৭ জন।

চলতি মাসের ২১ তারিখ আসানসোল থেকে ৩০ জনের একটি দল দেরাদুনে বেড়াতে গিয়েছিলেন। ফেরার কথা ছিল ৩০ তারিখ। তার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনা। মোট তিনটি গাড়িতে দেরাদুনের মুন্সিরহাট থেকে কৌশানি যাওয়ার পথেই দুর্ধটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীর কথায়, শ্যামা ব্রিজ পেরনোর পরই একটি গাড়ি পিছন থেকে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। তাতে মোট ১২ জন ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে কয়েকজন পর্যটক ও স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। যে ভ্রমন সংস্থার সঙ্গে ওই পর্যটকরা গিয়েছিলেন তার মালিককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ আরও ভালো করে খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- EXCLUSIVE: প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে রদবদল, চেয়ারম্যান বিবেক দেবরায়

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...