Wednesday, June 24, 2026

স্বাস্থ্যসাথী কার্ড ফেরানো যাবে না, বেসরকারি হাসপাতালগুলিকে কড়া নির্দেশ দিল কমিশন

Date:

Share post:

কোনও অবস্থাতেই ফেরানো যাবে না স্বাস্থ্যসাথী কার্ড। বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যসাথী কার্ড ফেরানো নিয়ে এবার কড়া অবস্থান নিল স্বাস্থ্য কমিশন। কমিশনের সাফ নির্দেশ, চিকিৎসার ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড থাকা রোগীকে ফেরত পাঠানো যাবে না।

বুধবার কমিশের তরফে জানানো হয়, স্বাস্থ্যসাথী কার্ড বেসরকারি হাসপাতালগুলোকে গ্রহণ করতেই হবে। হাসপাতালে ভর্তির সময় কারও স্বাস্থ্যসাথী কার্ড না থাকলও তাঁকে ভর্তি নিতে হবে। সেক্ষেত্রে, ভর্তি থাকাকালীনই কার্ড তৈরি করে জমা দিতে রোগী পরিজনকে। কেউ যদি রোগী ভর্তি থাকাকালীনও স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে নিয়ে আসেন, তাহলে যেদিন সেটা নিয়ে আসবেন, সেদিন থেকেই মান্যতা দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডকে।

প্রসঙ্গত, কদিন আগেই সরকারি হাসপাতালে চিকিৎসায় স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবহার বাধ্যতামূলক করে নয়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। সেক্ষেত্রে কারও কার্ড না থাকলে হাসপাতাল থেকেই কার্ড বানিয়ে দেওয়ারও কথা বলা হয়েছে নির্দেশিকায়।

আরও পড়ুন- বেড়াতে গিয়ে ফের দুর্ঘটনার কবলে বাঙালি পর্যটকরা! মৃত ৫

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...