Wednesday, June 24, 2026

আলাপনকে খুনের হুমকি দিয়ে স্পিড পোস্টে চিঠি তাঁর স্ত্রীকে

Date:

Share post:

খুনের হুমকি দিয়ে চিঠি রাজ্যের মুখ্য উপদেষ্টা তথা প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Benarjee)। মঙ্গলবার, স্পিড পোস্টে (Speed Post) ওই চিঠি পাঠানো হয়েছে আলাপনের স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নামে। ইংরেজিতে লেখা চিঠির বয়ান-

“আপনার স্বামী খুন হবেন। আপনার স্বামীকে কেউ বাঁচাতে পারবে না।”

আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের (Sonali Chakraborty Benarjee) লেখা ওই হুমকি চিঠিতে জনৈক গৌরহরি মিশ্রের স্বাক্ষর রয়েছে। নীচে লেখা: C/o মহুয়া ঘোষ। কেমিক্যাল টেকনোলজি বিভাগ, রাজাবাজার সায়ান্স কলেজ। চিঠির প্রতিলিপি রাজাবাজার সায়ান্স কলেজের সায়েন্স সেক্রেটারিকেও পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

খাম-সহ চিঠিটি পুলিশের কাছে পাঠানো হয়েছে। চিঠির কথা জানানো হয়েছে রাজ্য সরকারকেও। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে, এদিনই CAT-এর নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আলাপন।

আরও পড়ুন- পাকিস্তানের জয় উদযাপন! কাশ্মীরি পড়ুয়াদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

 

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...