Monday, April 13, 2026

ভোট পরবর্তী হিংসা মামলায় আপাতত গ্রেফতার নয় তৃণমূল নেতা শেখ সুফিয়ান, হাইকোর্টে রক্ষাকবচ

Date:

Share post:

একুশের ভোটে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট তিনি। ভোট মেটার পর নন্দীগ্রামের সেই দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ান বেশ অস্বস্তিতে ছিলেন। ভোট পরবর্তী হিংসা মামলায় তাঁকে জেরা করেছে সিবিআই। রেকর্ড করা হয়েছে বয়ানও। কিন্তু আদালতের নির্দেশে কিছুটা হলেও স্বস্তি পেলেন শেখ সুফিয়ান। রক্ষাকবচ দিল হাইকোর্ট। আগামী ৯ নভেম্বর পর্যন্ত গ্রেফতার করা যাবে না এই তৃণমূল নেতাকে।

প্রসঙ্গত, ভোটের ফলাফল বেরোনোর পর গত ৩ মে, নন্দীগ্রামের চিল্লা গ্রামের বাসিন্দা বিজেপি সমর্থক বলে পরিচিত দেবব্রত মাইতির উপর প্রাণঘাতী হামলার অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করার পর ১৩ মে মারা যান দেবব্রত। ঘটনার তদন্তে নেমেছে একাধিকবার নন্দীগ্রামে গিয়েছে সিবিআই টিম। সরাসরি অভিযোগ ওঠে শেখ সুফিয়ানের বিরুদ্ধে। এরপর তদন্তে নেমে হলদিয়ার একটি গেস্ট হাউসে সুফিয়ানকে জেরাও করেছেন তদন্তকারীরা।

এদিকে গ্রেফতারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুফিয়ান। আজ, বুধবার এই মামলার শুনানির পর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ শুনানি শেষ না হওয়া পর্যন্ত শেখ সুফিয়ানকে গ্রেফতার করা যাবে না বলেই জানিয়ে দেন।

আরও পড়ুন- একগুচ্ছ পরীক্ষার সূচি ঘোষণা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের, জানুন বিস্তারিত

 

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...