Sunday, May 17, 2026

এবার সত্য প্রকাশ হবে: পেগাসাসকাণ্ডে সুপ্রিম-নির্দেশকে স্বাগত তৃণমূলের

Date:

Share post:

পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানাল তৃণমূল কংগ্রেস। দলের তরফ থেকে টুইটে (Twitte) বলা হয়, “এই রায়কে স্বাগত। এবার সত্য প্রকাশে আসবে।” সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশকে স্বাগত জানিয়েছেন তৃণমূল (Tmc) সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তিনি বলেন, গণতন্ত্রের জয় হয়েছে। এটাই সবাই চেয়েছিল। এবার জানা যাবে, পেগাসাস (Pegasus) ব্যবহার করে কে বা কারা হ্যাকিং করিয়েছিল।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian) বলেন, পেগাসাস ইস্যুতে সংসদের বাদল অধিবেশন লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছে তৃণমূল। প্রথম থেকেই দলের তরফে এর নিরপেক্ষ তদন্তের দাবি করা হচ্ছিল।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) টুইটে লেখেন, এর থেকে প্রমাণ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ সঠিক ছিল। একই সঙ্গে পেগাসাস ইস্যুতে শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রেক্ষিতে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করারও দাবি জানান কুণাল।

পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে ফোনে আঁড়িপাতার অভিযোগে বুধবার তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পেগাসাসকাণ্ডের তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। বাংলায় বিধানসভা ভোটের পর এবং সংসদের বাদল অধিবেশনের আগে ইজরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে ফোন হ্যাকিংয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। সংবাদমাধ্যম The Wire-এর তরফে বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী, প্রশান্ত কিশোরের ফোনে আড়িপাতা হয়েছে। আড়িপাতা হয়েছে ৪০ জনের বেশি সাংবাদিকের ফোনে। এমনকী, সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি, দেশের একাধিক নিরাপত্তা এজেন্সির বর্তমান এবং প্রাক্তন প্রধান, কয়েকজন শিল্পপতি ও সমাজকর্মীও সেই তালিকায় রয়েছেন।

 

এরপরই তদন্তের আবেদন জানিয়ে, একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। আর সেখানেই কেন্দ্রের ভূমিকাকে ছত্রে ছত্রে সমালোচনা করে তদন্ত কমিটি গঠন করেছে শীর্ষ আদালত।

 

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...