Tuesday, March 24, 2026

আইসিসি টি-২০ ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এ পতন বিরাটের, অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে শাকিব

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছেনা বিরাট কোহলির ( Virat kohli)। টি-২০ বিশ্বকাপে ( T-20 World cup) পাকিস্তানের ( Pakistan)  বিরুদ্ধে হারের পর, আইসিসি টি-২০ ব‍্যাটারদের ( Icc t-20 Batters) র‍্যাঙ্কি-এ ও ধাক্কা খেলেন তিনি। বুধবার প্রকাশিত হয় আইসিসি টি-২০ ব‍্যাটারদের তালিকা। সেখানে একধাপ নেমে পঞ্চম স্থানে ভারত অধিনায়ক। বিরাটের পয়েন্ট সংখ‍্যা ৭২৫। একই অবস্থা কে এল রাহুলের, পাকিস্তানের বিরুদ্ধে অসফল হওয়ার ফলে কার্যত দু’ধাপ নেমে অষ্টম স্থানে তিনি।

বুধবারই প্রকাশিত হয় আইসিসি টি-২০ ব‍্যাটার র‍্যাঙ্কিং। সেখানে শীর্ষ স্থানে রয়েছেন দাভিদ মালান। তাঁর পয়েন্ট সংখ‍্যা ৮৩১। দ্বিতীয় স্থানে পাকিস্তানের বাবর আজম। তাঁর পয়েন্ট সংখ‍্যা ৮২০।

এদিকে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ফিরলেন বাংলাদেশের শাকিব আল-হাসান।  আফগানিস্তানের মহম্মদ নবিকে টপকে গেলেন তিনি। যোগ্যতা অর্জন পর্ব মিলিয়ে এই মুহূর্তে চলতি বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট সংগ্রাহক তিনিই। এদিন চলতি টি-২০ বিশ্বকাপে ভালো পারফর্মেন্সের পুরষ্কার পেলেন শাকিব।

আরও পড়ুন:চোটের কারণে ছিটকে গেলেন লকি ফার্গুসন, ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কিউয়িদের

Related articles

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...

জাতপাতের রাজনীতি করি না: চালসার চার্চে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

আমাদের কাছে সব ধর্ম সমান। সব উৎসবের একই গুরুত্ব। জাতপাতের রাজনীতি করি না। মঙ্গলবার চালসার বাতাবাড়ি মহাবাড়ি চার্চের...

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...

BLA 2-দের রাতে ফোন করে টাকা অফার বিজেপির! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

”কমিশনকে দেওয়া তৃণমূলের লিস্ট চলে গিয়েছে বিজেপির হাতে! BLA 2-দের রাতে ফোন করে টাকা দিতে চাইছে গেরুয়া শিবির!”-...