Saturday, June 20, 2026

চোটের কারণে ছিটকে গেলেন লকি ফার্গুসন, ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কিউয়িদের

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপ( T-20 World cup) থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের ( New Zealand) ক্রিকেটার লকি ফার্গুসন( Lockie Ferguso)। তাঁর বদলে দলে পাওয়ার জন‍্য অ্যাডাম মিলনেকে আবেদন করছে নিউজিল্যান্ড শিবির। ফার্গুসনের চোট এতটাই গুরুতর যে, চার সপ্তাহের জন্য তাঁকে পাওয়া যাবে না বলে জানান হচ্ছে। গতকালই পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রথম ম‍্যাচ খেলতে নামে নিউজিল্যান্ড। পাকিস্তানের কাছে পাঁচ উইকেটে হারে কিউয়িরা।

নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে এদিন জানিয়ে দেওয়া হয়েছে যে, “বিশ্বকাপে আর পাওয়া যাবে না লকি ফার্গুসনকে। জঙ্ঘায় চোটের কারণে এ বারের বিশ্বকাপে পাওয়া যাবে না নিউজিল্যান্ডের এই পেসারকে। তাঁর বদলে অ্যাডাম মিলনেকে ১৫ জনের দলে পাওয়ার জন্য আইসিসি-র কাছে আবেদন করা হয়েছে।”

এদিকে  নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড ফার্গুসনের চোট নিয়ে বলেন, “প্রতিযোগিতা শুরুর আগের মুহূর্তে এমন ঘটনা ফার্গুসনের জন্য বেশ দুঃখের। গোটা দল ওর পাশে আছে। দলের গুরুত্বপূর্ণ সদস্য ও। খুব ভাল ছন্দে ছিল ফার্গুসন। দল থেকে ওর বাদ যাওয়া বেশ ক্ষতিকারক।”

আরও পড়ুন:ভারতীয় দলের কোচের জন‍্য একেবারেই যোগ্য দ্রাবিড়, বললেন সুনীল গাভাস্কর এবং মদন লাল

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...