Tuesday, June 23, 2026

হরিয়ানায় গাড়িচাপা দিয়ে ৩ কৃষক খুন: দোষী গ্রেফতার না হলে দেহ ময়নাতদন্তে অনড় কৃষকরা

Date:

Share post:

উত্তরপ্রদেশের পর এবার হরিয়ানা(Haryana), টিকরি বর্ডারের কাছে বাহাদুরগড়ে তিন মহিলা কৃষককে(Farmers) পিষে মেরেছে ঘাতক ট্রাক। ৩ কৃষকের মৃত্যুর ঘটনায় এবার কড়া অবস্থান নিলেন আন্দোলনরত কৃষকরা। কৃষকদের তরফের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ না অভিযুক্তকে গ্রেফতার(Arrest) করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য ছাড়া হবে না। শুধু তাই নয়, কৃষকদের তরফে স্পষ্ট জানানো হয়েছে এই ঘটনা নিছক দুর্ঘটনা নয়, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে।

কৃষকদের তরফে জানানো হয়েছে, ট্রাকটি ধীরগতিতে আসছিল হঠাৎ দ্রুতগতিতে সরাসরি আন্দোলনরত কৃষকদের ওপর চালিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। এদিকে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পেতে তৎপর স্থানীয় প্রশাসন। স্থানীয় পুলিশ সুপার কৃষকদের আশ্বাস দিয়েছেন অভিযুক্ত যেই হোক না কেন দ্রুত তাকে গ্রেফতার করা হবে। পাশাপাশি ট্রাকটি সম্পর্কেও বিশদ খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আরও পড়ুন:ত্রিপুরায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার দায় বিশ্ব হিন্দু পরিষদের, দাবি মানিকের

উল্লেখ্য, বুধবার সকালে হরিয়ানা রাজ্যের বাহাদুরগড় এলাকায় কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছিলেন কৃষকরা। সেখানে উপস্থিত ছিলেন বহু মহিলাও। তখনই হঠাৎ একটি ট্রাক দ্রুতগতিতে এসে অবস্থানরত কৃষকদের পিষে দিয়ে চলে যায়। নৃশংস এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরো একজনের। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও এক মহিলা। তবে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ কৃষকরা। উত্তরপ্রদেশের লখিমপুরের পর এই মৃত্যুর পিছনেও ষড়যন্ত্র রয়েছে বলে অনুমান করছেন অনেকেই।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...