Saturday, June 27, 2026

পরিবর্তন চাইছে গোয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার জন্য সাগ্রহে অপেক্ষা গোয়াবাসীর

Date:

Share post:

মনীশ কীর্তনীয়া, দোনাপাওলা: পর্যটনের জন্য চিরকাল দেশবাসীর কাছে অন্যতম জনপ্রিয় স্থান গোয়া(Goa)। যদিও বিজেপি শাসনে ক্রমাগত অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে ছোট্ট এই রাজ্য। উন্নয়নকে নজরে রেখে গোয়ায় এবার পরিবর্তন চাইছে সেখানকার মানুষ। ব্যবসায়ী থেকে সাধারণমানুষ সকলেই আশা তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে পরিবর্তন আসুক গোয়া রাজ্যেও। এহেন পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার গোয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তা জানতে মুখিয়ে রয়েছে গোয়াবাসী।

আরও পড়ুন:রাজ্যে নিষিদ্ধ গুটখা-সহ তামাকজাত দ্রব্য, নির্দেশিকা জারি নবান্নের

গোয়ার স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী মহল বলছে, দিদি আসলে আখেরে ভালই হবে। গোয়ার মতো জায়গায় অনেক অনেক কিছুই করা যায় সেই তুলনায় কিছুই হয়নি। এদিকে আজ গোয়ায় এসে পান্জীম ছাড়িয়ে দোনাপাওলায় উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দোনাপাওলার বাসীন্দারা অত্যন্ত খুশি। স্থানীয় বাসিন্দারা চান বাংলার মুখ্যমন্ত্রী দিদি তাঁদের জন্য কিছু করুন।

পর্যটন গোয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি। গোটা পৃথিবীর পর্যটকরা এখানে আসেন। স্থানীয় কাজুর বড় ব্যবসায়ী ভার্গব পান্ডীয়া জানালেন, আমরা এতদিন বিজেপিকে তো দেখলাম এবার দিদি আসলে তো ক্ষতি নেই। দিদি এলে পরিবর্তন হবেই। আপনাদের বাংলায় তো হয়েছে। দিদি এসে কী বলেন আমরা সেদিকে তাকিয়ে আছি।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...