Monday, April 6, 2026

ফেসবুকের নতুন নামকরণ হল ‘মেটা’

Date:

Share post:

নাম বদলে গেল ফেসবুকের। ফেসবুকের নতুন নামকরণ হল ‘মেটা’। আর এর সঙ্গে সঙ্গে নতুন রূপে আত্মপ্রকাশ ঘটল ফেসবুকের। জুকারবার্গ বলেন, “সামাজিক সমস্যা নিয়ে লড়াইয়ের মধ্যে থেকে আমরা অনেক কিছু শিখেছি। একটা সীমার মধ্যে বদ্ধ ছিলাম। এ বার সেই সীমা ছাড়িয়ে নতুন পর্যায়ের সফর শুরু হয়েছে।”
ফেসবুকের নাম বদল হতে পারে, এ নিয়ে দীর্ঘ দিন ধরেই একটা আলোচনা চলছিল। তবে নেটমাধ্যমে আটকে না থেকে তার পাশাপাশি নানা পরিসরে ফেসবুকের বিস্তারের ভাবনাচিন্তা চালাচ্ছিলেন জুকারবার্গ। ভার্চুয়াল রিয়ালিটি বা অধিবাস্তব নিয়ে কাজ করার কথা বলেছিলেন তিনি। তখন কিছুটা ইঙ্গিত পাওয়া গেলেও ফেসবুকের নাম যে ‘মেটাভার্স’ই হতে চলেছে সেটা কেউ আঁচ করতে পারেননি। অবশেষে সেই নামই রাখা হল ফেসবুকের।
‘মেটাভার্স’। যা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং আগের ফেসবুকের তুলনায় অনেক বেশি চিত্তাকর্ষক। আমেরিকার বহুজাতিক প্রযুক্তি সংস্থা ফেসবুক ইনকর্পোরেশন নাম বদলালেও তার ফেসবুক অ্যাপটির নাম বদলায়নি। ইনস্টাগ্রাম, ওকুলাস, হোয়াটসঅ্যাপের মতো ফেসবুক অ্যাপটিও থাকছে বলে জানিয়েছেন জুকারবার্গ।
১৭ বছর আগের হার্ভার্ড কলেজে নিজের নাম পেয়েছিল ফেসবুক। কলেজের ছাত্রদের দেওয়া ফেসবুক ডিরেক্টরিজ থেকেই হয় নামকরণ। সেই নাম এ বার বদলাল।
সংস্থার নতুন নাম এবং প্রথম দিন থেকে আজ পর্যন্ত সংস্থার দীর্ঘ পথ চলার বিষয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট করেছেন CEO মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) নিজেই।
বৃহস্পতিবার কানেক্ট ২০২১ নামে এক ভিডিও কনফারেন্সে উপস্থিত হন ফেসবুকের (Facebook) চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) তথা প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। সেখানেই সংস্থার নতুন নাম ঘোষণা করেন তিনি।

বিশেষজ্ঞদের দাবি, মেটাভার্সই ইন্টারনেটের ভবিষ্যৎ। মেটাভার্সের যুগে ইন্টারনেটের ভার্চুয়াল জগত ক্রমেই বাস্তব হয়ে উঠবে। বর্তমানে বিশ্বে ২.৯ বিলিয়ন মাসিক গ্রাহক রয়েছে ফেসবুকের।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...