Friday, April 3, 2026

আফগানিস্তানকে হারিয়ে জয়ে হ‍্যাটট্রিক চাইছেন পাক কোচ সাকলিন মুস্তাক

Date:

Share post:

শুক্রবার টি-২০ বিশ্বকাপে ( t-20 world) তৃতীয় ম‍্যাচে নামছ পাকিস্তান ( Pakistan)। প্রতিপক্ষ আফগানিস্তান (Afghanistan)। টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে পাকিস্তান। গ্রুপ ‘বি’-তে ভারত, নিউজিল্যান্ডের মতো দেশকে হারিয়ে এই মুহূর্তে কাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে বাবর আজমের দল। শুক্রবার দুবাইয়ে পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান। যারা স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দাপটে বিশ্বকাপ অভিযান শুরু করেছে।

শুক্রবার আফগানরা বড় পরীক্ষার সামনে। বিশেষ করে আফগানিস্তানের ব্যাটাররা কীভাবে পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণ সামলায়, তার উপর জাদরান, নবি, রশিদদের সাফল্য নির্ভর করবে। তবে আফগানিস্তান টি-২০ ফরম্যাটে এমন একটা দল যাদের হালকাভাবে নেওয়ার উপায় নেই। পাওয়ার হিটার ও বিশ্বমানের স্পিনারদের নিয়ে গড়া আফগানদের সমীহ করতেই হবে যে কোনও দলকে। হাজরাতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরানদের পাওয়ার হিটিং ও রশিদ খান, মুজিবুর রহমানের মতো বিশ্বমানের স্পিনাররা আফগানিস্তান দলের ভারসাম্য বাড়িয়েছেন। বাবরদের বিরুদ্ধে তাই চমক দিতে তৈরি আফগান ব্রিগেড। তবে লড়াইটা মূলত আফগান ব্যাটারদের সঙ্গে পাক বোলারদের। শাহিন আফ্রিদি, হাসান হালি, হ্যারিস রউফের মতো পাক পেসাররা টুর্নামেন্টে ব্যাটারদের সমস্যায় ফেলেছেন। স্পিন বিভাগে শাদাব খান, ইমাদ ওয়াসিম ও অভিজ্ঞ মহম্মদ হাফিজ রয়েছেন।

আফগানিস্তান ম‍্যাচ নিয়ে পাকিস্তান কোচ সাকলিন মুস্তাক বলেন,”প্রথম দুটো ম্যাচে ছেলেরা মনপ্রাণ দিয়ে খেলেছে। যে আত্মবিশ্বাস প্রথম দুটো ম্যাচে জিতে আমরা অর্জন করেছি, সেটাকেই আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। আফগানিস্তান শক্তিশালী দল। অনায়াসে জিতে যাব, এই ভাবনা আমাদের মধ্যে থাকাই উচিত নয়। ওদের বোলিং আক্রমণ অসামান্য, বিশেষত স্পিনাররা। এ ছাড়া ওরা যে ভাবে খুশি ব্যাটিং করছে, ভয়ডরহীন ক্রিকেট খেলে। এ ধরনের দল বিপজ্জনক হয়ে উঠতে পারে যে কোনও সময়।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...