Monday, April 13, 2026

রোমে উষ্ণ অভ্যর্থনা মোদিকে, সাক্ষাৎ করলেন ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বের সঙ্গে

Date:

Share post:

জি-২০ সম্মেলনে(G-20 summit) যোগ দিতে শুক্রবার ইতালিতে(Italy) গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। রোমের মাটিতে এদিন উষ্ণ অভ্যর্থনা জানানো হলো প্রধানমন্ত্রীকে। সুদূর রোমেও উঠল ‘মোদি মোদি’ হর্ষধ্বনি। নমোর জন্য একের পর এক সংস্কৃত শ্লোক আউড়ালেন ভক্তরা। বিদেশের মাটিতে এখানে অভ্যর্থনায় রীতিমতো আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গিয়েছে, দু’দিনের ইটালি সফরে ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এদিন একগুচ্ছ কর্মসূচির মধ্যে রোমের ‘পিয়াজা গান্ধী’-তে জাতির জনক মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন নমো। দীর্ঘ কর্মসূচিতে জি-২০ বৈঠকের পাশাপাশি ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গেও আলোচনা বসবেন তিনি। এদিকে বৈঠকের আগেই আজ ইউরোপীয় ইউনিয়নের কমিশনার চার্লস মিসেল ও প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী।

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...