Thursday, June 25, 2026

ত্রিপুরায় বড় ধাক্কা বিজেপির, দলীয় বিধায়কের পরিবারের সদস্যদের তৃণমূলে যোগদান

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে পা রাখার আগেই বড়সড় ধাক্কা খেলো গেরুয়া শিবিরে। ত্রিপুরার রামনগরের বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের পরিবারের সদস্যদের তৃণমূলে যোগদান। সাংসদ সুস্মিতা দেব ও কুণাল ঘোষের হাত ধরে ঘাসফুলের পতাকা তুলে নিলেন তাঁরা।

শুক্রবার সন্ধ্যায় বনমালী পুরের বাসিন্দা তথা বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তের ভাই তপন দত্ত ও তাঁর ছেলে সায়ন্তন দত্ত ১৫০ পরিবার নিয়ে তৃণমূলে যোগ দিলেন। এর ফলে বনমালীপুরে তৃণমূলের শক্তি অনেকটাই বৃদ্ধি পেল।

রাজ্যে বিপ্লব দেব সরকারের অপশাসনের বিরুদ্ধে এবং পাশের রাজ্য পশ্চিমবঙ্গের তৃণমূলের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তাদের জোড়াফুল শিবিরে যোগদান বলেই জানান তপন দত্ত। আগামী দিনে রামনগর ও বনমালীপুর সহ বিভিন্ন এলাকার আরও অনেক বিজেপি কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগ দেবেন বলেই দাবি তপন দত্তের।

আরও পড়ুন- গোয়া থেকে ভারতে জয়যাত্রা শুরু: ফুটবল-ফিশ-ফোকে বাংলা-গোয়াকে জুড়লেন মমতা

 

 

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...