Saturday, April 4, 2026

কতদিন ধরে চলবে কালীপুজোর ভাসান? জানিয়ে দিল নবান্ন

Date:

Share post:

কালীপুজো (Kalipuja) ও জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) ভাসানের দিন জানিয়ে দিল নবান্ন(Nabanna)। ৪ নভেম্বর কালীপুজো। নবান্নর তরফে জানানো হয়েছে, ৫, ৬ ও ৭ নভেম্বর প্রতিমা ভাসানের জন্য সময় দেওয়া হয়ছে। অর্থাৎ ৭ নভেম্বর রবিবারের মধ্যে সমস্ত মণ্ডপের প্রতিমা ভাসান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে বলা হয়েছে, ১৪ ও ১৫ তারিখ ভাসান হবে।

আরও পড়ুন-তালিবানকে পাশ কাটিয়ে আফগানবাসীকে ১৪৪ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা আমেরিকার

আগামীকাল ৩১ অক্টোবর থেকে রাজ্যজুড়ে বিধি নিষেধের নয়া নির্দেশিকা বলবৎ হবে। অতিমারি আইন কোনও ভাবে লঙ্ঘন হলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন, নবান্নের নির্দেশাবলিতে উল্লেখ রয়েছে তারও। নির্দেশিকায় বলা হয়ছে–

১) ৩১ অক্টোবর থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালু হচ্ছে।

২) ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া যান চলাচল। এছাড়া নৈশ কারফিউ শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কালীপুজো, ছটপুজোয়।

৩) কালীপুজো উপলক্ষ্যে ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত এবং ছটপুজো উপলক্ষে ১০ ও ১১ নভেম্বর রাতে কোনও কড়াকড়ি থাকবে না।

৪) বিয়ে, সিনেমার শুটিং, টেলিভিশনের কোনও অনুষ্ঠানে ৭০ শতাংশের উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে। বাইরে সিনেমার শুটিং কিংবা টেলিভিশনের অনুষ্ঠানের জন্য সমস্ত রকম করোনা বিধি মেনে কাজ করতে হবে।

আরও পড়ুন-খড়দহে আক্রান্ত তন্ময় ভট্টাচার্য: বিচ্ছিন্ন ঘটনা, বললেন খোদ প্রাক্তন বিধায়ক

৫) সরকারি অফিসের ক্ষেত্রে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ১০০ শতাংশ উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে। জরুরি নয় এমন ক্ষেত্রে ৫০ শতাংশের উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে। তবে করোনা বিধি মেনে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...